বাংলা সহ চারটি রাজ্যে ভোটের ফলাফল বেরিয়ে গিয়েছে। এ বার নতুন বিধানসভা গঠনের জন্য রাজ্যপালদের কাছে বিজ্ঞপ্তি পাঠাল নির্বাচন কমিশন। মঙ্গলবার অসম, কেরল, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে নতুন বিধানসভা গঠনের জন্য সংশ্লিষ্ট রাজ্যপালদের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে পুদুচেরির উপরাজ্যপালের কাছেও। নির্বাচন কমিশন (Election Commission Notification) রাজ্যপালকে জানিয়েছে দ্রুত সরকার গঠনের জন্য রাজনীতি দলকে আহ্বান করতে।
একদিকে যেখানে সরকার গঠনের তোরজোড় চলছে সেই সময়ে শুরু হয়েছে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সরার প্রক্রিয়া। মঙ্গলবার থেকেই সরছিল একে একে নিরাপত্তা। বুধবার সকাল থেকে পাকাপাকিভাবে সরে গেল।
বুধবার সকাল সাড়ে ৬টা থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা পাকাপাকি ভাবে সরে গেল(Election Commission Notification)। তাঁদের বাড়ি এবং কার্যালয়ের সামনে এত দিন যে নিরাপত্তা দেখা যেত, মঙ্গলবার সকাল থেকেই সেই ছবিটা বদলাতে শুরু করে।
প্রসঙ্গত, মঙ্গলবার লালবাজারে তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল। এই তিন জায়গায় বুধবার সকাল থেকে আর কোনও অতিরিক্ত বাহিনী থাকবে না। বুধবার সকাল থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম।
৯ ক্যামাক স্ট্রিট, ১২১ কালীঘাট রোড এবং ১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিট— এই তিন ঠিকানা। নিরাপত্তায় থাকা পুলিশদের জন্য যে কিয়স্ক ছিল, বুধবার সকালে তা ফাঁকা হয়ে গিয়েছে। লালবাজার থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এক জন ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী হিসাবে প্রোটোকল অনুযায়ী যতটা নিরাপত্তা পাওয়ার কথা, সেই পরিমাণ নিরাপত্তা পাবেন মমতা। ১২১, কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনে থেকেও নিরাপত্তা সরল। একজন সাংসদ হিসাবে যতটা নিরাপত্তা পাওয়া প্রয়োজন, সেই নিরাপত্তাই পাবেন অভিষেক।
অন্যদিকে, মঙ্গলবার দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের সামনে থেকে সরে যায় পুলিশি প্রহরা।

