Site icon Hindustan News Point

Explosion In Paikpara: উড়ল টিন, ভাঙল কাচ— ভোটের আগে রাজ্যে একের পর এক বিস্ফোরণ

Explosion In Paikpara

ভোটের আবহে শনিবার ভোরে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর কলকাতার পাইকপাড়ায়। সকাল ৬টা ১১ মিনিটে ১/২ সি গাঙ্গুলিপাড়া লেনের একটি বন্ধ ক্লাবঘরে পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। তখনও অনেকেই ঘুমের ঘোরে। আচমকা বিকট শব্দে ঘর থেকে বেরিয়ে পড়েন স্থানীয়রা। তাঁদের দাবি, অন্তত পাঁচ বার বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। (Explosion In Paikpara)

শব্দ শুনে আশপাশের মানুষ দৌড়ে যান ওই ক্লাবঘরের দিকে। গিয়ে দেখা যায়, বিস্ফোরণের চোটে টিনের চাল উড়ে গিয়েছে। বন্ধ দরজাও ভেঙে ছিটকে পড়েছে। আশপাশের বাড়ির জানালার কাজ ভেঙে গিয়েছে। ক্লাবঘরের ভিতরে আগুন জ্বলতে দেখা যায় বলে জানান স্থানীয়রা। বিস্ফোরণের জেরে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় চিৎপুর থানায়। (Explosion In Paikpara)

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডও এলাকায় আসে। বিস্ফোরণের তীব্রতায় ক্লাবঘরের টিনের চাল উড়ে পাশের একটি বহুতলের ছাদে গিয়ে পড়ে। ঘটনার পর পুরো এলাকাতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। (Explosion In Paikpara)

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। প্রায় ছয়-সাত মাস ধরে ক্লাবটি বন্ধ ছিল বলেও জানান তাঁরা। তবে মাঝেমধ্যে কিছু বহিরাগতকে সেখানে আসতে দেখা যেত বলে দাবি স্থানীয়দের একাংশের। তাঁদের সন্দেহ, পরিত্যক্ত ওই জায়গায় কেউ বোমা মজুত করে রেখেছিল। (Explosion In Paikpara)

এলাকাবাসীর দাবি, ওই ক্লাবঘর এবং সংলগ্ন জমি নিয়ে প্রোমোটিং সংক্রান্ত বিবাদ চলছিল। বিস্ফোরণের ঘটনার সঙ্গে সেই বিবাদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ভোটের মুখে এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো এবং আশপাশে সিসি ক্যামেরা বসানোর দাবিও তুলেছেন স্থানীয়রা। কে বা কারা এই বিস্ফোরণ মজুদ করল পরিতক্ত ক্লাবের তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ স্নিফার ডগ নিয়ে তল্লাশি শুরু করেছে।


Exit mobile version