Site icon Hindustan News Point

Kunal Ghosh on Falta Repoll: ‘পুষ্পা ঝুঁকল কেন?’ ফলতায় জাহাঙ্গির খানের সরে দাঁড়ানোয় বিস্ফোরক কুণাল ঘোষ

Kunal Ghosh on Falta Repoll

ভোটের মাত্র দু’দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন ফলতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। কিছুদিন আগে যিনি নিজেকে ‘পুষ্পা’ বলে দাবি করে ‘ঝুঁকেগা নেহি’ স্লোগান দিয়েছিলেন, তাঁর এই আকস্মিক ‘পলায়ন’ দেখে চমকে গিয়েছে গোটা রাজনৈতিক মহল। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন তিনি। আগামী ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন হওয়ার কথা। (Kunal Ghosh on Falta Repoll)

এই ঘটনায় মুখ খুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “মাত্রই খবরটা পেয়েছি, বিস্তারিত জানি না। জাহাঙ্গির খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন। তো এখানে ইলেকশন কমিশন বা বিভিন্ন এজেন্সি দিয়ে কোনও ভয়ের পরিবেশ তৈরি করেছিল বিজেপি? আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হয়, তাহলে পুষ্পা— সে তো ‘ঝুঁকেগা নেহি’। পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা এটা প্রশ্ন, আর যদি হয়ে থাকে, তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আরেকটা প্রশ্ন।” (Kunal Ghosh on Falta Repoll)

কুণাল ঘোষ আরও বলেন, “এই এলাকা ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, বিপুল ভোটে জিতেছেন। নিশ্চয়ই তিনি বিচার-বিশ্লেষণ করছেন।” তিনি উল্লেখ করেন, যিনি হাঁটলে ‘বস বস বস’ মিউজিক বাজত, সেই প্রার্থী হঠাৎ ভয় পেলেন কেন? এটা দলের জন্য ভালো বিজ্ঞাপন নয়। নেতৃত্ব নিশ্চয়ই খতিয়ে দেখবেন।

‘ঝুঁকে গেল পুষ্পা’, ফলতায় ভোটের আগে সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান

এদিকে তৃণমূলের অন্দরেও শোরগোল পড়েছে। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব আজ বৈঠকে বসছেন। জয়ী বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে অসন্তোষ প্রকাশ পেতে পারে। জাহাঙ্গির খান শুভেন্দু অধিকারীরও প্রশংসা করেছিলেন সাম্প্রতিক সময়ে। (Kunal Ghosh on Falta Repoll)

ফলতার এই ঘটনা তৃণমূলের অন্দরে ‘কে আপন, কে পর’ প্রশ্ন তুলে দিয়েছে। নাম ইভিএমে থাকলেও জাহাঙ্গির আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। রাজ্যজুড়ে এই নিয়ে তীব্র আলোচনা চলছে।


Exit mobile version