Site icon Hindustan News Point

প্রাক্তন ফুটবলারের ভাইয়ের ‘কীর্তি’ ফাঁস! বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার

Rahim Nabi

রাজ্যে পালা বদলের পর থেকেই নানা অভিযোগে এক এক করে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের চুনোপুঁটি থেকে শুরু করে রাঘব বোয়ালরা। এবার বিজেপি নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন ফুটবলারের ভাই। ৫ বছর আগে এক বিজেপি নেতাকে মারধর করার অভিযোগে, পুলিশের জালে প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল নেতা রহিম নবির ভাই ফিরোজ নবি। আক্রান্ত ওই বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে পান্ডুয়া থানার পুলিশ গ্রেফতার করল ফিরোজ-সহ ২ জনকে। ধৃতকে হাসপাতালে শারীরিক পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময়ে চোর চোর স্লোগান দেন বিজেপি কর্মী, সমর্থকরা (Rahim Nabi)।

পুলিশ সূত্রে খবর, গত ২০২১ সালে এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগে পান্ডুয়া জিটি রোড সংলগ্ন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন বিজেপি নেতা শেখ আব্বাস আলি। অভিযোগ, সেই সময় অতর্কিতে তাঁর ওপর হামলা চালায় প্রাক্তন ফুটবলার তথা পান্ডুয়া ব্লক তৃণমূল নেতা ফিরোজ নবি এবং শেখ শফিক সহ বেশ কয়েকজন তৃণমূলের নেতা কর্মীরা। অভিযোগ, সেই সময় শেখ আব্বাস আলিকে বেধরক মারধর করে তারা। এমনকি প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এতে আব্বাস আলির বাঁদিকের কানের পর্দা ফেটে যায় তাতে তিনি শ্রবণ শক্তি হারিয়েছেন বলে অভিযোগ (Rahim Nabi)।

এছাড়াও আব্বাস আলির শরীরে একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ। সেই সময় তাঁর কাছ থেকে মোবাইল ফোন, ঘড়ি এবং নগদ কিছু টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা। রাজ্যে সরকার বদলের পর গত ২৩ মে শেখ আব্বাস আলি পান্ডুয়া থানায় লিখিত ভাবে জানালে পুলিশ ঘটনা তদন্তে নেমে গতরাতে পান্ডুয়ার জয়পুর রেলগেট সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত তৃণমূল নেতা ফিরোজ নবি এবং শেখ সফিককে গ্রেফতার করে পুলিশ। ঘটনা তদন্তের জন্য ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ চুঁচুড়া আদালতে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ।

আরও পড়ুন: রেজিনগরের সভা থেকে হুমায়ূনের হুঁশিয়ারি, ফের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক


Exit mobile version