দীর্ঘ শিক্ষকতা জীবনের পর রাজনীতির ময়দানে এসে বিধায়ক হয়েছেন অরূপ কুমার দাস। আর সেখান থেকে পূর্ণ মন্ত্রী। গতকাল মন্ত্রী পদে শপথ নেওয়ায় পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা জুড়ে উচ্ছ্বাসে ভাসছেন সকলে। দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাসের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষের মধ্যে আনন্দের সুর। কাঁথি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অরূপবাবু পেশাগত জীবনে যেমন শিক্ষাক্ষেত্রে পরিচিত মুখ ছিলেন, তেমনই রাজনীতির ময়দানেও অল্প সময়ের মধ্যেই নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। (Arup Kumar Das)
এমএসসি (ফিজিক্স) ডিগ্রিধারী অরূপ কুমার দাস বহু বছর শিক্ষকতা করেছেন। স্কুলের দায়িত্ব সামলানোর পাশাপাশি অসংখ্য ছাত্রছাত্রীকে বিনা পারিশ্রমিকে পড়িয়ে তিনি এলাকায় বিশেষ সম্মান অর্জন করেছিলেন। ২০২১ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। পরে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দায়িত্বও সামলান তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হওয়ার পর এবার রাজ্যের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। (Arup Kumar Das)
অরূপবাবুর মন্ত্রীত্বকে স্বাগত জানিয়ে তাঁর ঘনিষ্ঠ সঞ্জীব মাইতি জানান, একজন সজ্জন, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় তাঁরা গর্বিত। তাঁর আশা, আগামী দিনে উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং নারী সুরক্ষার বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, কাঁথির উন্নয়ন নিয়ে আর কোনও সংশয় নেই এবং আগামী পাঁচ বছরে এলাকার বহু কাজ বাস্তবায়িত হবে।
অন্যদিকে বিজেপি কর্মী বিশ্বনাথ নায়েকও অরূপ কুমার দাসের মন্ত্রী হওয়াকে পূর্ব মেদিনীপুরের গর্ব বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, বিধায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই অরূপবাবুর নেতৃত্বের দক্ষতা স্পষ্ট ছিল। তাই মন্ত্রিসভায় তাঁর জায়গা পাওয়া অনেকের কাছেই প্রত্যাশিত ছিল। তিনি আশা করছেন, নতুন দায়িত্বে থেকে অরূপ কুমার দাস গ্রামীণ উন্নয়ন, পরিকাঠামো গঠন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। (Arup Kumar Das)
স্থানীয়দের একাংশেরও দাবি, মুখ্যমন্ত্রী ও অরূপ কুমারের নেতৃত্বে কাঁথির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তোলার বিষয়েও তাঁরা নতুন মন্ত্রীর কাছে প্রত্যাশা রাখছেন। প্রধান শিক্ষক থেকে পূর্ণ মন্ত্রী—অরূপ কুমার দাসের এই রাজনৈতিক উত্থান এখন কাঁথি তথা পূর্ব মেদিনীপুরের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। (Arup Kumar Das)
‘মানুষের সমস্যা সমাধানই লক্ষ্য’, মন্ত্রিত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তাপসের

