Site icon Hindustan News Point

Gangasagar Mela Special Train: গঙ্গাসাগর মেলার জন্য সুখবর, একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে রেল

Gangasagar Mela Special Train

গঙ্গাসাগর মেলার পুন্যার্থীদের জন্য সুখবর। মেলার জন্য বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল (Gangasagar Mela Special Train)। বৃহস্পতিবার রেলের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। টানা সাত দিন ধরে অর্থাৎ ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ১৮ স্পেশাল ট্রেন চালানো হবে। শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদা, নামখানা ও কাকদ্বীপ থেকে বিভিন্ন দিকে প্রতিদিন ১৮টি গ্যালপিং EMU মেলা স্পেশাল ট্রেন চলবে। এই ১৮টি EMU মেলা স্পেশালের মধ্যে ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৬টি ট্রেন শিয়ালদা দক্ষিণ থেকে, ২টি ট্রেন কলকাতা স্টেশন থেকে, ৯টি ট্রেন নামখানা থেকে এবং ১টি ট্রেন কাকদ্বীপ থেকে ছাড়বে।

ছ’টি মেলা স্পেশাল ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে ভোর ০৬টা ১৫ মিনিট থেকে (নামখানার উদ্দেশ্যে), সকাল ১০টা ৪৫ মিনিটে ট্রেনটি যাবে কাকদ্বীপ পর্যন্ত। দুপুর ১২টায় ট্রেন যাবে নামখানার উদ্দেশ্যে, দুপুর ১টা ২৩ মিনিটে ফের একটি নামখানা লোকাল যাবে। এর পর দুপুর ২টো ৪০ ও ২টো ৫৫ মিনিটে পরপর দুটো নামখানা লোকাল যাবে। (Gangasagar Mela 2026)

দুটি মেলা স্পেশাল ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়বে সকাল ০৭টা ৩৫ মিনিটে (নামখানার উদ্দেশ্যে) এবং রাত সাড়ে ৯টায় (নামখানার উদ্দেশ্যে)। ৯টি মেলা স্পেশাল ট্রেন নামখানা থেকে সকাল ৯টা ১০ মিনিটে শিয়ালদার দিকে যাবে। এর পরেগুলি যাবে যথাক্রমে সকাল ১১টা ১৮, দুপুর ১টা ০৬ ও ১টা ২৫ মিনিট, দুপুর ২টো ৫২ মিনিট, সন্ধ্যে ৭টা ৩৫ মিনিট ও রাত ১২টা।

দুপুর ১টা ৩৫-এর নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদা পর্যন্ত যাবে। রাত ৯টা ১০-এর নামখানা লক্ষ্মীকান্তপুর লোকালও যাবে শিয়ালদা পর্যন্ত। একটি মেলা স্পেশাল ট্রেন কাকদ্বীপ থেকে দুপুর ২টো ১৬ মিনিটে যাবে শিয়ালদা। (Gangasagar Mela Special Train)

১৪ জানুয়ারি (বুধবার), কলকাতা – নামখানা ইএমইউ স্পেশাল ট্রেনটি, যা সকাল ৭টা ৩৫ মিনিটে কলকাতা থেকে ছাড়ার কথা ছিল, সেটি সকাল ৮টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে।

একটি ইএমইউ স্পেশাল ট্রেন বিকেল ৪টে ৫ মিনিটে শিয়ালদা থেকে মাঝেরহাটের উদ্দেশ্যে যাবে, যা ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বালিগঞ্জ থেকে ৩০৭১১ ট্রেন হিসেবে চলাচল করবে।

গ্যালোপিন মেলা স্পেশাল ট্রেনগুলি বালিগঞ্জ, সোনারপুর, বারুইপুর, লক্ষ্মীকান্তপুর, নিশ্চিন্তপুর এবং কাকদ্বীপ স্টেশনে থামবে। কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসা মেলা স্পেশাল ট্রেনগুলি কলকাতা ও মাঝেরহাটের মধ্যবর্তী সমস্ত স্টেশনে থামবে। জেলা প্রশাসনের অনুরোধে ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কোনও ট্রেন কাশীনগর হল্ট স্টেশনে থামবে না। (Gangasagar Mela Special Train)

Exit mobile version