Site icon Hindustan News Point

Smuggling in Lalgola: ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার, লালগোলায় মোটরবাইক-সহ ধৃত দু’জন

Smuggling in Lalgola

মাদক পাচার রুখতে অভিযান চালিয়ে ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করল লালগোলা থানার পুলিশ। শনিবার গভীর রাতে ভগবানপুর টিকরপাড়া রিভার পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরবাইকসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। (Smuggling in Lalgola)

পুলিশ জানিয়েছে, ধৃতরা হল হুমায়ুন কবির ওরফে ফটিক (৪৮) এবং রেফাতুল্লাহ ওরফে পিন্টু (৪১)। দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার মুকিমনগর এলাকায়, যা লালগোলা থানার অন্তর্গত ময়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। (Smuggling in Lalgola)

শনিবার রাতের অভিযানে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইকে নজর দেয়। পুলিশ কাছে যেতেই আচরণে অস্বাভাবিকতা ধরা পড়ে। এরপরই তাদের আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২৮৫ গ্রাম হেরোইন। সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয় ব্যবহৃত মোটরবাইকটিও। (Smuggling in Lalgola)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশকে জানিয়েছে, তারা শফিকুল নামে এক ব্যক্তির কাছে ওই হেরোইন পৌঁছে দিতে এসেছিল। ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। (Smuggling in Lalgola)

রবিবার ধৃতদের আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই হেরোইন কোথা থেকে আনা হয়েছিল এবং পাচারের সঙ্গে আর কারা যুক্ত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এছাড়াও পুলিশ জানাচ্ছে যে অতি দ্রুত এই ঘটনার পিছনে কোন বড় চক্র জড়িয়ে রয়েছে কিনা সে বিষয়েও তল্লাশি করা হবে।(Smuggling in Lalgola)


Exit mobile version