Site icon Hindustan News Point

দিল্লি থেকে ফিরেই CID-র মুখোমুখি অভিষেক, আজ সন্ধ্যা ৬টার মধ্যে হাজিরার নির্দেশ হাই কোর্টের

Abhishek Banerjee

বিধানসভার সই জালিয়াতি মামলায় (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে CID এর সামনে হাজির হতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে (Abhishek Banerjee) তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত।

বিচারপতি কৌশিক চন্দের এজলাসে এদিন অভিষেকের করা মামলার শুনানি হয়। CID র নোটিসকে চ্যালেঞ্জ করে এবং তদন্ত সংক্রান্ত একাধিক বিষয় তুলে ধরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুনানির সময় বিচারপতি জানতে চান, কেন এখনও তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি (Abhishek Banerjee) অভিষেক এবং কবে তিনি জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হবেন।

আদালতের প্রশ্নের পর অভিষেকের আইনজীবী জানান, (Abhishek Banerjee) তিনি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় CID আধিকারিকদের মুখোমুখি হবেন। পাশাপাশি আদালতকে আশ্বস্ত করা হয় যে, তদন্তের প্রয়োজনে সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে ডাকা হলে তিনি হাজিরা দেবেন এবং তদন্তে সহযোগিতা করবেন।

হাই কোর্ট জানিয়েছে, তদন্তকারী সংস্থা প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবে এবং মামলার প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদও করতে পারবে। আগামী দু’সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানিতে CID- কে তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তের সহযোগিতা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।

এদিন আদালত আরও জানিয়েছে, ভবিষ্যতে (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করার প্রয়োজন হলে অন্তত ২৪ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক যুক্তি তুলে ধরা হলেও বিচারপতি তদন্তের স্বার্থে নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই এগোনোর নির্দেশ দেন।

উল্লেখ্য, দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভা সচিবালয়ের দায়ের করা FIR এর পর সই জালিয়াতি মামলার তদন্ত শুরু করে CID। এই মামলায় তদন্তের গতি বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলেও জল্পনা তীব্র হয়েছে।

অন্যদিকে, সই জাল-কাণ্ডে দায়ের হওয়া সম্পূর্ণ FIR কে চ্যালেঞ্জ জানিয়ে পৃথক আবেদনও করেছেন (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই কোর্ট সেই মামলা গ্রহণ করেছে। ফলে একদিকে CID – র জিজ্ঞাসাবাদ, অন্যদিকে FIR এর বৈধতা নিয়ে আইনি লড়াই— দুই দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: তৃণমূলে ভাঙন ধাক্কা ! রাজ্যসভা থেকে ইস্তফা প্রকাশ চিক বরাইকের, এক সপ্তাহে পদ ছাড়লেন তিন সাংসদ


Exit mobile version