Site icon Hindustan News Point

Hingalganj Kali Puja BJP Workers: দীর্ঘ ১৫ বছরের লড়াইয়ের জয়, মাথা মুড়িয়ে কালীপুজো হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মীদের

Hingalganj Kali Puja BJP Workers

১৫ বছর পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের হয়েছে। এই আবহে উত্তর ২৪ পরগনার সুন্দরবনেও দেখা গেল অভিনব উদযাপন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের জয়ের পর বিজেপি কর্মী-সমর্থকেরা মাথা মুড়িয়ে কালীপুজো দিলেন। (Hingalganj Kali Puja BJP Workers)

বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার পারঘুমটি গ্রামের ২৫০ নম্বর বুথে এই ঘটনা ঘিরে আলোড়ন তৈরি হয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই এবং ‘সন্ত্রাসের বিরুদ্ধে জয়ের’ আনন্দেই এই বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।

জানা গিয়েছে, বিজেপি কর্মী নিতাই পদ রায় বহু বছর আগে একটি মানত করেছিলেন। তাঁর অভিযোগ, ২০১১ সালের ২ জুলাই পঞ্চায়েত সদস্য থাকাকালীন বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন তিনি। তাঁকে বাঁচাতে গেলে আক্রান্ত হন তাঁর ছেলে দীনবন্ধু রায়ও। প্রাণ বাঁচাতে বাবা-ছেলে নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয় নেন। পরে গভীর রাতে বাড়ি ফেরেন। সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি নিতাইবাবুর। (Hingalganj Kali Puja BJP Workers)

তাঁর কথায়, সেই সময়ই তিনি মানত করেছিলেন— একদিন রাজ্যে বিজেপি সরকার গড়লে মাথামুণ্ডন করে মা কালীর পুজো দেবেন। এবার রাজ্যে বিজেপি সরকার গঠন এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই মানত পূরণ করলেন তিনি ও তাঁর অনুগামীরা।

যেমন কথা তেমন কাজ। পারঘুমটি মিতালী সংঘের মাঠে আয়োজিত হয় বিশেষ পুজো। সেখানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি কর্মী-সমর্থক। অনেকেই মাথা মুন্ডন করে অংশ নেন পুজোয়। বিজেপির তরফে দাবি, “দীর্ঘ ১৫ বছরের লড়াইয়ের পর স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সাধারণ মানুষ ভয় ও সন্ত্রাসের পরিবেশ থেকে মুক্তি পেয়ে এখন উচ্ছ্বাসে ভাসছেন।” (Hingalganj Kali Puja BJP Workers)

স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, ভবিষ্যতেও তাঁরা এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতেও রাজনৈতিক পালাবদলের আবহ যে গভীর প্রভাব ফেলেছে, এই ঘটনাই তার ইঙ্গিত দিচ্ছে।

এই জয়লাভের ফলে উচ্ছ্বাসে ভাসছেন সুন্দরবনের হেমনগরের কালীতলা গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী সমর্থকরা।

পুলিশের পৃথক দুই অভিযানে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৭ জন গ্রেফতার, উদ্ধার জান নোট


Exit mobile version