Site icon Hindustan News Point

হাড়হিম করা ঘটনা হাওড়া সাঁকরাইলে, কোনও রকমে প্রাণরক্ষা স্বর্ণ ব্যবসায়ীর

Howrah

এ যেন অ্যাকশান সিনেমার কোনও অ্যাকশান। স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি হাওড়া সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজারে। ব্যবসায়ী প্রাণে রক্ষা পেলেও নগদ টাকা সহ গয়নার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দুষ্কৃতীর দলের। ( Howrah )

শনিবার রাতে দোকান বন্ধ করে বাইকে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ার। ঠিক সে সময় হঠাৎ পাঁচ জন দুষ্কৃতী তার উপর ঝাঁপিয়ে পড়ে। চন্দনের পিঠে থাকা ব্যাগ টানা হিঁচড়ে করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। চন্দনও ব্যাগটিকে নিজের নিয়ন্ত্রণের রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু কিছুতেই ব্যাগটিকে ছিনিয়ে নিতে পারছিলনা দুষ্কৃতীরা। ( Howrah )

ব্যাগ ছিনতাইয়ে বাধা পেয়ে পরপর ২-৪ রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। দুটি গুলি বাইক এসে লাগে। শেষে ব্যাগ ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। চিৎকার শুরু করেন স্বর্ণ ব্যবসায়ী। চন্দন বাবুর চিৎকার শুনে আশেপাশের ব্যবসায়ী এবং স্থানীয় এক ব্যক্তি দৌড়ে আসেন। তাঁরা দুষ্কৃতীদের পিছন ধাওয়া করেন। তিনটি বাইকে ৬ দুষ্কৃতী জাতীয় সড়কের দিকে চলে যায়।খবর পেয়েই ঘটনার স্থলে হাজির বিশাল পুলিশ। স্থানীয় মানুষও ভিড় জমান। ঘটকে কেন্দ্র করে এলাকার মানুষ আতঙ্কিত। ( Howrah )

স্বর্ণ ব্যবসায়ী চন্দন কাঁড়ার জানিয়েছেন, “ঘড়িতে তখন রাত ৯:২০। দোকান বন্ধ করি। রানিহাটি মোড় দিক থেকে আসা রাস্তার উপর দোকান থেকে সামান্য দূরত্বে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছে। বাইকের সামনে যেতেই হঠাৎ ঝাঁপিয়ে আসে। জোর করে ছিনিয়ে নেয় দুটি ব্যাগ। বাধা দিতে গেলে পরপর গুলি চালায়। গুলি লাগে বাইকে। বাইকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত। কোনও রকমে প্রাণ বেঁচেছে। কিন্তু যা ছিল সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে।”

স্বর্ণ ব্যবসায়ীর দাবি, প্রায় ২০০ গ্রাম সোনা, ৭-৮ কেজি রুপো এবং নগদ ৫০ থেকে ৬০ হাজার টাকা খোয়া গিয়েছে। রাতেই পুলিশের কাছে অভিযোগ জানাতে থানায় হাজির হয় স্বর্ণ ব্যবসায়ী।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ( Howrah )

আরও পড়ুন :- দেওয়াল ভেঙে বাড়িতে ঢুকে নগদ, সোনা থেকে বাসনপত্র লুট! বারুইপুরে দুঃসাহসিক চুরিতে আতঙ্ক


Exit mobile version