Site icon Hindustan News Point

‘অভিষেক না, কাঠগড়ায় মমতাই’, তৃণমূলের ভরাডুবি নিয়ে মুখ খুললেন হুমায়ুন

Humayun Kabir

জোড়া ফুলের জায়গায় বাংলায় এখন জোড়া তৃণমূল, এই নিয়ে বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে। একের পর তৃণমূলের নেতা, বিধায়কদের পদত্যাগ এবং দলের বিরুদ্ধে নানা অভিযোগের খবর সামনে আসতেই ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসে। ইতিমধ্যে ৫৮ বিধায়কের সমর্থনে বিরোধী দলনেতা হয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যে দলের সমস্ত কমিটিও ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলও। তবে হঠাৎ কেন এই ভাঙন? এ বিষয়ে মুখ খুললেন আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান ও নওদার বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।

এদিন হুমায়ুন কবীর স্পষ্ট করে বলেন, বাংলায় বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন পেয়ে রাজ্যে সরকার গড়েছে BJP। আর অন্যদিকে ভোটে হেরে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন থেকেই ভাঙনের শুরু। তিনি যদি জিততেন আজ কেউই আর তাঁর বিরুদ্ধে কথা বলত না বলে মনে করেন হুমায়ুন।

তিনি আরও জানান, ‘যাঁরা আজ তৃণমূল ছেড়ে এসেছেন সবার পিছনে BJP-র মদত আছে। তা নাহলে যাঁরা এই দলের বিরুদ্ধে সরব হচ্ছেন তাঁদের নিজস্ব যোগ্যতা এবং মানুষের কাছে ভাবমূর্তি কী তা সবাই জানে।’ একই সঙ্গে জাভেদ খান, আখরুজ্জামানকে কটাক্ষ করে হুমায়ুন (Humayun Kabir) বলেন, যদি সত্যিই দলের অন্দরে থেকে কাজ করতে অসুবিধা হতো তাহলে এতদিন কেন নেতৃত্বকে সে কথা জানাননি? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তাঁকে কোনও পরামর্শ দেননি? আজ ভোট হেরে যেতেই সকলে তাঁদের অভিযোগ জানাচ্ছেন।

মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর, এবার কী বিধাননগরও হাতছাড়া তৃণমূলের?

একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন হুমায়ুন (Humayun Kabir)। দলের হয়ে দীর্ঘদিন কাজও করেছে। যদিও বিধানসভা নির্বাচনের আগেই ঘাসফুল শিবির ছেড়ে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) গড়েছিলেন তিনি। সেই হুমায়ুনই আজ মনে করেন তৃণমূলের এই ভরাডুবির জন্য দায়ী মমতাই। দলের নেত্রী হয়ে অন্যদের ওপর সমস্ত দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছিলেন। আর সেই দায়িত্বে গাফিলতির ফলেই আজ এই অবস্থা।


Exit mobile version