Site icon Hindustan News Point

ICSE ISC Results 2026: প্রকাশিত হলো ICSE এবং ISC পরীক্ষার ফলাফল, বাড়ল পাশের হার?

ICSE ISC Results 2026

নির্বাচনের পরেই এবার শুরু হলো বড় পরীক্ষার ফলাফল প্রকাশ। মে মাসে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল। তার আগেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার, ৩০ এপ্রিল প্রকাশিত হল ICSE (দশম) ও ISC (দ্বাদশ)-র ফলাফল।

চলতি বছরে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত হয়েছিল আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষা এবং আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষা চলেছিল ১২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত। গত বছরও ৩০ এপ্রিলই আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল। এবারও একই দিনে প্রকাশ হলো ফলাফল। (ICSE ISC Results 2026)

এবার ICSE-তে পাশের হার ৯৯.১৮ শতাংশ। অন্যদিকে, ISC-তে পাশের হার ৯৯.১৩ শতাংশ। ISC ও ICSE দু’টি ক্ষেত্রেই পাশের হারে এগিয়ে মেয়েরা। চলতি বছর প্রায় ২.৬ লক্ষ পরীক্ষার্থী আইসিএসই (দশম শ্রেণি) পরীক্ষায় এবং প্রায় ১.৫ লক্ষ পরীক্ষার্থী আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় অংশ নিয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের আইসিএসই (দশম শ্রেণি)-তে পাশের হার ছিল ৯৯.০৯ শতাংশ। আইএসসি (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় সামগ্রিক পাশের হার ছিল ৯৯.০২ শতাংশ। সেক্ষেত্রে গত বছরের তুলনায় পাশের হার এবার কিছুটা বেড়েছে। ISC-তে দেশে প্রথম হয়েছে বাংলার মেয়ে অনুষ্কা ঘোষ। পানিহাটির বাসিন্দা অনুষ্কা। সেন্ট জেভিয়ার্সের ছাত্রী সে। ৪০০-তে ৪০০ পেয়েছে অনুষ্কা।

Alwar Car Fire: চলন্ত গাড়িতে আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু ৫ তীর্থযাত্রীর

এবার আইএসসি পরীক্ষা দিয়েছে ৫৪ হাজার ১১৮ জন ছাত্র। ছাত্রী ছিল ৪৯ হাজার ১৯৮ জন। সেখানে মেয়েদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। অন্যদিকে আইসিএসই পরীক্ষায় অংশ নিয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৫০৩ জন ছাত্র। ছাত্রী ছিল ১ লক্ষ ২১ হাজার ২১৮ জন। সেক্ষেত্রে, আইসিএসই পরীক্ষায় ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৮.৯৩%। (ICSE ISC Results 2026)

এখনোও পর্যন্ত যারা ফলাফল দেখতে পাননি তাঁরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট- cisce.org এবং results.cisce.org-এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন।


Exit mobile version