Site icon Hindustan News Point

ISF Candidate List: ভাঙড়ে নওশাদ বনাম শওকত, ক্যানিং পূর্বে আরাবুল, ২৩ আসনে প্রার্থী ঘোষণা ISF-এর

ISF Candidate List

জল্পনা সত্যি হলো। ভাঙড় বিধানসভা কেন্দ্রে ফের প্রার্থী হলেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি (ISF Candidate List)। সোমবার ফুরফুরা শরিফে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর রাজ্য কমিটির দফতর থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ২৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে আইএসএফ। তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দেওয়া আরাবুল ইসলামকে শওকত মোল্লার ছেড়ে আসা আসন ক্যানিং পূর্বে টিকিট দিয়েছে নওশাদের দল। অন্যদিকে ভাঙড় কেন্দ্রে নওশাদ সিদ্দিকি নিজে লড়বেন। ফলে ভাঙড়ে এবার লড়াই তৃণমূলের শওকত এবং ISF-এর নওশাদর মধ্যে। এছাড়াও ২৩টি আসনের মধ্যে ৬টি আসনে রয়েছন হিন্দু প্রার্থী।

আইএসএফ সূত্রের খবর, বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর ২৯টি আসনে ঐকমত্যে পৌঁছানো গিয়েছে। বাকি চারটি আসনে বামেরা প্রার্থী দিলেও সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের পথেই হাঁটছে আইএসএফ। এদিন দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি ও কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক ২৩ জনের নাম চূড়ান্ত করেন।

https://www.facebook.com/nawsad.siddiquemlabhangar/videos/788751770971935/?rdid=wixHGt2KmFGP5BPl#

তালিকায় দ্বিতীয় বড় চমক আরাবুল ইসলাম। ভাঙড়ের (ISF Candidate List) প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা এলাকার দীর্ঘদিনের পরিচিত মুখ আরাবুল এবার ঘাসফুল শিবির ত্যাগ করে নওশাদের হাত ধরেছেন। ঘটনাচক্রে, শওকত মোল্লা যে কেন্দ্র থেকে ভাঙড়ে লড়ে এসেছেন, সেই কেন্দ্রেই আইএসএফ-এর প্রার্থী আরাবুল। শওকতকে ক্যানিং পূর্বে প্রার্থী হিসেবে চেয়ে তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই সুবিধাটা আরাবুল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ভাঙড়ের রাজনীতিতে শওকত বনাম আরাবুল দ্বন্দ্ব দীর্ঘদিনের। এবার তাঁদের কেন্দ্র অদলবদল এবং রাজনৈতিক শিবির বদল দক্ষিণ ২৪ পরগনার ভোট সমীকরণে নতুন মাত্রা যোগ করল।

কোথায় কে দাঁড়ালেন?

সুজাপুর বিধানসভা কেন্দ্র: মহম্মদ করিমুল্লাহ হক
পলাশীপাড়া বিধানসভা কেন্দ্র: সামসুর আলী মল্লিক
চাপড়া বিধানসভা কেন্দ্র: জাকির মণ্ডল
বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র: মৌলানা মহম্মদ কুতুবুদ্দিন ফাতেহি
অশোকনগর বিধানসভা কেন্দ্র: তাপস বন্দ্যোপাধ্যায়
আমডাঙা বিধানসভা কেন্দ্র: বিশ্বজিৎ মাইতি
মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র: প্রিয়াঙ্কা বর্মন
দেগঙ্গা বিধানসভা কেন্দ্র: মহম্মদ মফিদুল হক সাহাজি
হাড়োয়া বিধানসভা কেন্দ্র: পিয়ারুল ইসলাম
বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র: মহম্মদ মুছা কারিমুল্লাহ
কুলপি বিধানসভা কেন্দ্র: আব্দুল মালেক মোল্লা
ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র: আইনজীবী প্রবীর মন্ডল
ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র: আরাবুল ইসলাম
মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র: আব্দুল আজিজ আল হাসান
ভাঙড় বিধানসভা কেন্দ্র: মহম্মদ নওশাদ সিদ্দিকি
হরিপাল বিধানসভা কেন্দ্র: সেখ মুজাফফর আলি (মাজা)
খানাকুল বিধানসভা কেন্দ্র: সেখ সাদ্দাম হোসেন
পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র: আফজল আলি শা
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র: মৌলানা মহম্মদ শবে মিরাজ খান
শালবনী বিধানসভা কেন্দ্র: পীযূষ হাঁসদা
বারাবনি বিধানসভা কেন্দ্র: বিশ্বজিৎ বাউড়ি (বাপি)
বোলপুর বিধানসভা কেন্দ্র: অধ্যাপক বাপি সরেন
মুরারই বিধানসভা কেন্দ্র: হজরত আলি (সওদাগর)


Exit mobile version