Site icon Hindustan News Point

IT Raid: ভোটের আগে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, BJP-কে তোপ তৃণমূলের

IT RAID

সাতসকালে শহরে আয়কর হানা। রাসবিহারীর বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে হানা দিল আয়কর দফতর (IT)। ইডির পর এ বার আইটি। কেন বারবার দেবাশিস কুমারের বাড়িতে হানা দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা?

নির্বাচন এলেই রাজ্যে ইডি তৎপরতা দেখা যায় এই অভিযোগ বারংবার করে এসেছে তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেও এই ঘটনার ব্যতিক্রম হয়নি। কয়েকদিন আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি হানা দিয়েছিল। সেবারেও বাদ পড়েননি দেবাশিস কুমার। শুক্রবার সকালে ফের তৃণমূল প্রার্থীর মনোহর পুকুর রোডের বাড়িতে এবং তাঁর কার্যালয়ে হানা দেয় আয়কর দফতর। সাতসকালে এই জোড়া তল্লাশিতে উত্তেজনা ছড়ায়। (IT Raid)

এদিন ভোর ৫ টা নাগাদ দেবাশিস কুমারের বাড়িতে পৌঁছয় আয়কর দপ্তরের আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী। প্রার্থীর উপস্থিতিতেই তাঁর বাড়িতে চলে তল্লাশি। এর কিছুক্ষণের মধ্যেই বিধায়কের নির্বাচনী কার্যালয়েও হানা দেয় আয়কর দফতর। ঘটনার খবর পেতেই দেবাশিস কুমারের কর্মী সমর্থকেরা এসে হাজির হন এবং তল্লাশি চলাকালীন বিক্ষোভ দেখাতে থাকেন। চলতে থাকে স্লোগানিং। অনেকেই একে বিরোধীদের ‘চক্রান্ত’ বলে দাগিয়ে দেন। এছাড়াও তাঁরা দাবি করেন, প্রার্থীর কার্যালয়ের তালা ভেঙে সেখানে প্রবেশ করেন আয়কর দফতরের আধিকারিকেরা।

weather 17 April: সপ্তাহ শেষে ধেয়ে আসছে কালবৈশাখী, কোন কোন জেলা ভিজবে?

উল্লেখ্য, এর আগেও জমি কেলেঙ্কারি দুর্নীতিতে নাম জড়িয়ে ছিল দেবাশিস কুমারের। কয়েকদিন আগেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল ইডিও। আর এবার তল্লাশি চালালো আয়কর দফতর। আসন্ন নির্বাচনের আগে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। (IT Raid)


Exit mobile version