Site icon Hindustan News Point

Jahangir Khan: “৪ তারিখ খেলা হবে”, ভোট দিয়ে বেরিয়ে হুংকার জাহাঙ্গীরের

Jahangir Khan

দ্বিতীয় দফার ভোটের উত্তাপ যখন চরমে, তখনই সিনেমার সংলাপ টেনে কার্যত রাজনৈতিক বার্তা দিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান (Jahangir Khan) । বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ নিজের ভোট দিতে বেরিয়ে জাহাঙ্গীর খানের মুখে শোনা গেল জনপ্রিয় ‘পুষ্পা’ সিনেমার সংলাপ— “পুষ্পা ঝুকেগা নেহি!” সঙ্গে আরও সংযোজন, “শুরুটা ওরা করেছে, শেষটা আমরা করব। ৪ তারিখ খেলা হবে।”

সারাদিন ভোট পরিচালনার পর শেষ মুহূর্তে নিজের ভোট দিতে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অভিযোগের সুরে জাহাঙ্গীর খান দাবি করেন, ভোটের দিন তাঁর কর্মী-সমর্থকদের উপর ব্যাপক অত্যাচার চালানো হয়েছে। (Jahangir Khan) তাঁর কথায়, “আমার অফিস স্টাফদের কুড়ি বার চক্কর দিতে হয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষ, মা-বোনেরা, দিদিভাইরা— কাউকেই ছাড়া হয়নি। যাকে পাচ্ছে তাকেই মারধর করেছে।”

(Jahangir Khan) তিনি আরও অভিযোগ করেন, চায়ের দোকানে বসে থাকা সাধারণ মানুষদেরও নাকি হেনস্তা করা হয়েছে। যদিও এই ঘটনার জন্য সরাসরি কারও নাম না নিলেও স্থানীয় পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল প্রার্থী। তাঁর বক্তব্য, “ডিসিআই কী নির্দেশ দিয়েছেন জানি না, কিন্তু এখানে পুলিশ প্রশাসন আর সিআরপিএফ যে ধরনের নোংরামি করেছে, তার যোগ্য জবাব ফলতার সাধারণ মানুষ ভোটের মাধ্যমেই দেবে।”

একইসঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা বুথে গিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগও উড়িয়ে দেন জাহাঙ্গীর খান। তিনি বলেন, “অনেকেই বলে আমি বুথে গিয়ে থ্রেট দিই, ধমকাই। কিন্তু সমস্ত মিডিয়া আজ দেখল, আমি কোথায় ছিলাম। ভোর ৫টা থেকে আমি নিজের পার্টি অফিসের কন্ট্রোল রুমে বসে ভোট পরিচালনা করেছি। আজ পৌনে ছ’টায় বেরোলাম শুধু নিজের ভোটটা দিতে।”

সবশেষে ফের সিনেমার ঢঙে রাজনৈতিক বার্তা দিয়ে জাহাঙ্গীর খানের মন্তব্য, “পুষ্পা ঝুকেগা নেহি। খেলা তো হবেই!”

Debangshu Bhattacharya: “এক বাপের বেটা হলে হাইকোর্টে নিয়ে যাব”, কেন্দ্রীয় বাহিনীকে কড়া হুঁশিয়ারি দেবাংশুর: Jahangir Khan: “৪ তারিখ খেলা হবে”, ভোট দিয়ে বেরিয়ে হুংকার জাহাঙ্গীরের
Exit mobile version