Site icon Hindustan News Point

JALDAPARA NATIONAL PARK: নতুন বছরে সুখবর জলদাপাড়ায়,জাতীয় উদ্যানে গণ্ডার শাবকের জন্ম,খুশি বনদফতর

JALDAPARA NATIONAL PARK

নতুন বছরের শুরুতেই সুখবর এল উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানে। জন্ম নিয়েছে এক গণ্ডার শাবক। এরফলে জাতীয় উদ্যানের গণ্ডারের সংখ্যা ৩৩১ থেকে বেড়ে হল ৩৩২। পয়লা জানুয়ারির সকালে জন্ম নিয়েছে এক শৃঙ্গ গণ্ডারের একটি শাবক। বনদফতর সূত্রে জানা গেছে, মা ও শাবক—দু’জনেই সুস্থ রয়েছে। গোটা জাতীয় উদ্যান জুড়ে এই ঘটনায় খুশির আমেজ।(JALDAPARA NATIONAL PARK)

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাশোয়ান জানান, নবজাতক গণ্ডার শাবক ও তার মায়ের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। প্রতিদিনের মতো হাতির গতিবিধির উপর নজর রাখতে বেরোনো একটি পেট্রোলিং দল টহলের সময় প্রথম শাবকটিকে দেখতে পায়। পরে বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

জাতীয় উদ্যানের নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী, প্রতিটি নবজাতক গণ্ডার শাবকের জন্মের তথ্য নথিভুক্ত করা হয় এবং নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ চালানো হয়। এই শাবকটির ক্ষেত্রেও একই নিয়ম মেনে রেকর্ড রাখা হচ্ছে। পাশাপাশি, মা ও শাবকের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নজরদারি।(JALDAPARA NATIONAL PARK)

উল্লেখ্য, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পর অক্টোবর মাসে আবার খুলে দেওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং রুট। চালু হয় হাতি সাফারিও। বড়দিন ও পয়লা জানুয়ারি বৃহস্পতিবার পড়ায়, পর্যটকদের জন্য খোলা ছিল অভয়ারণ্য। শীতের মরশুমে জঙ্গলপ্রেমীদের ভিড়ের মধ্যেই নতুন এই অতিথির আগমন জলদাপাড়ার গুরুত্ব আরও বাড়াল বলেই মনে করছে বনদফতর।


Exit mobile version