(CIF Accidental Firing) ঝাড়গ্রামে দহিজুড়ি CIF ক্যাম্প সংলগ্ন এলাকায়, রাস্তার মধ্যে পড়ে থাকা একটি ফুলের তোড়া কুড়িয়ে নেওয়ার পরই তিন সশস্ত্র ব্যক্তির জেরার মুখে পড়েন দুই বালি খাদান কর্মী। কিছুক্ষণের মধ্যেই তাঁদের লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। রবিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামের দহিজুড়ি এলাকায়। (CIF Accidental Firing) গুলিবিদ্ধ শুভদীপ ঘোষ ও অমিত মণ্ডলকে প্রথমে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের SSKM হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই যুবকের বাড়ি বীরভূমে। তাঁরা লালগড় এলাকার ‘কে কে মিনারেলস’ বালি খাদানে কর্মরত। রবিবার রাত প্রায় ১০টা নাগাদ কাজ সেরে মোটরবাইকে ঝাড়গ্রামের দিকে ফিরছিলেন। অভিযোগ, দহিজুড়ি CIF ক্যাম্প সংলগ্ন এলাকায় রাস্তার উপর একটি ফুলের তোড়া দেখে সেটি কুড়িয়ে নেন। এরপর তিনজন বন্দুকধারী তাঁদের নাম, পরিচয় ও কী কাজ করেন তা জানতে চান। পরিচয় দেওয়ার পর চলে যেতে বলা হলেও মোটরবাইক স্টার্ট করতেই পিছন থেকে গুলি চালানো হয়।
দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত; উদ্ধার গুলিবিদ্ধ দেহ
গুলিতে শুভদীপের ডান দিকের পিঠ ও বাঁ পায়ে এবং অমিতের বাঁ পায়ে গুলি লাগে। অমিতের পায়ের হাড়ও ভেঙে যায়। আহতদের সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
যদিও ঝাড়গ্রাম জেলা পুলিশের দাবি, (CIF Accidental Firing) প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হামলা নয়। জেলা পুলিশ সুপার মানব সিংলা (IPS) জানিয়েছেন, দহিজুড়ি CIF ক্যাম্প থেকে দুর্ঘটনাবশত (Accidental Firing) গুলি চলেছে বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, আহত দুই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য SSKM-এ পাঠানো হয়েছে এবং ঘটনায় বিভাগীয় ইনকোয়ারিও চলছে।
অন্যদিকে, (CIF Accidental Firing) হাসপাতাল থেকে শুভদীপ বলেন, “আমরা দহিজুড়ি থেকে ঝাড়গ্রাম আসছিলাম। তিনজন এসে নাম-পরিচয় জিজ্ঞাসা করেন। তারপর হঠাৎই গুলি চালায়। মারার উদ্দেশ্য ছিল কি না জানি না।” অমিতের কথায়, “আমরা বলেছিলাম বালি খাদানে কাজ করি। ওরা চলে যেতে বলেছিল। আমরা যেতেই হঠাৎ গুলি চালায়। কেন গুলি করল, বুঝতে পারছি না।”
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

