Site icon Hindustan News Point

Kolkata Police: ভোট-পরবর্তী শান্তি বজায় রাখতে কড়া বার্তা কলকাতার CP-র, গুজবে কান না দেওয়ার আবেদন

Kolkata Police

ভোট পর্ব শেষের পর শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল (Kolkata Police) কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, গোটা ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছেন। আগামী দিনেও একইভাবে শান্তি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।

কমিশনার স্পষ্টভাবে বলেন, “গুজবে কান দেবেন না। কোনও সমস্যা হলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।” তিনি জানান, শহরে ২৪০টি কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন রয়েছে এবং একটি রিজিওনাল কন্ট্রোল রুম সক্রিয়ভাবে কাজ করছে। কেন্দ্রীয় বাহিনী (CRPF) ও কলকাতা পুলিশ যৌথভাবে পরিস্থিতি সামলাচ্ছে এবং ভবিষ্যতেও এই সমন্বয় বজায় থাকবে।

বিজয় মিছিল প্রসঙ্গে কড়া নির্দেশ দিয়ে সিপি বলেন, পুলিশের অনুমতি ছাড়া কোনও মিছিল করা যাবে না। বিশেষ করে JCB (আর্থমুভার) ব্যবহার করে র‍্যালি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। যারা জেসিবি ভাড়া দেন, তাদেরও সতর্ক করা হয়েছে। আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ভোট-পরবর্তী সময়ে বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি বলেই দাবি পুলিশের (Kolkata Police)। তবে এখনও পর্যন্ত প্রায় ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এন্টালি এলাকার একটি ঘটনার প্রসঙ্গে সিপি জানান, সেটি রাজনৈতিক নয়, স্থানীয় নির্মাণ সংক্রান্ত বিবাদের জেরে হয়েছে। ওই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিউ মার্কেট এলাকায় বুলডোজার ব্যবহারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। (Kolkata Police) কমিশনার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোনও পুলিশ আধিকারিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হবে। শুধুমাত্র সরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করুন।” নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আশ্বাস দেন, “যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। শহরে শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে, কোনও নাগরিক বিপদে পড়বেন না।”

এছাড়াও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা পরিস্থিতি প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হয়েছে বলে জানান সিপি। CRPF রাজীব কুমার বলেন, “কলকাতা পুলিশ সম্পর্কে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। সমস্যা হলে রিপোর্ট করবেন, আমারা সেই হিসেবে পদক্ষেপ নেব।

সরল মমতা-অভিষেকের বাড়তি নিরাপত্তা, সরকার গড়ার জন্য রাজ্যপালকে বিজ্ঞপ্তি কমিশনের: Kolkata Police: ভোট-পরবর্তী শান্তি বজায় রাখতে কড়া বার্তা কলকাতার CP-র, গুজবে কান না দেওয়ার আবেদন
Exit mobile version