Site icon Hindustan News Point

Kolkata Police: ভোটের আগে শহরে হিংসা ছড়ানোর পরিকল্পনা? উদ্ধার অস্ত্র ও টাকা

Kolkata Police

ভোট যত এগিয়ে আসছে, ততই কলকাতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন ও নির্বাচন কমিশন, কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে যে ছবি উঠে আসছে, তা যথেষ্ট চিন্তার।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)( Kolkata Police) সম্প্রতি বড়সড় সাফল্য পেয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে বিহার থেকে আসা এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি ওয়ান-শটার বন্দুক এবং ১৪টি 8MM কার্তুজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভোটের আগে অশান্তি ছড়াতে এই অস্ত্র শহরে মজুত করা হচ্ছিল। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রশ্ন উঠছে—এই অস্ত্র কার জন্য আনা হচ্ছিল? এর পিছনে কি বড় কোনও চক্র কাজ করছে?(Kolkata Police)

Pune Airport: আচমকাই ১১ ঘণ্টা ধরে বন্ধ পুনে বিমানবন্দরের রানওয়ে, দুর্ঘটনা না অন্য কিছু?: Kolkata Police: ভোটের আগে শহরে হিংসা ছড়ানোর পরিকল্পনা? উদ্ধার অস্ত্র ও টাকা

শুধু কলকাতাই নয়, হাওড়াতেও সম্প্রতি নগদ অর্থ উদ্ধারের একাধিক ঘটনা সামনে এসেছে। ফলে তদন্তকারীদের অনুমান, ভোটের আগে রাজ্যজুড়ে অর্থ ও অস্ত্র পাচারের বড়সড় নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে।

নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের লক্ষ্য একটাই যে কোনও মূল্যে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।(Kolkata Police)

তবে একের পর এক এই উদ্ধার ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে, ভোটের আগে ঠিক কীসের প্রস্তুতি চলছে শহরের অন্দরমহলে?


Exit mobile version