Site icon Hindustan News Point

Leander Paes: “কলকাতা আমার মাতৃভূমি, বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে চাই না”, বাঙালি অস্মিতায় শান লিয়েন্ডার পেজের

Leander Paes

কিছুদিন আগেই তৃণমূল ছেড়়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes)। রাজনীতির নয়া ইনিংসে এবারের বিধানসভা ভোটের টিকিট পাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। কিন্তু তার আগেই বাঙালি অস্মিতায় শান দিলেন লিয়েন্ডার। এবারে নিজের লক্ষ স্পষ্ট করলেন এই টেনিস তারকা।
দিল্লিতে যোগদানের পর কলকাতায় ফিরে সাংবাদিক বৈঠক করেলেন তিনি। প্রাক্তন টেনিস তারকা বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে দেখা করেছি। তিনি অত্যন্ত আন্তরিকভাবে আমার কথা শুনেছেন। আমি তাঁকে বলেছি, আমি বাংলাকে ‘বৃদ্ধাশ্রম’ বানাতে চাই না, বাংলার যুব সমাজকে গড়ে তুলতে চাই, যাতে ছেলেমেয়েরা অন্য রাজ্য বা দেশে চলে না যায়”।

তিনি আরও বলেন, “১৯০০ সালে নরম্যান প্রিচার্ড কলকাতায় জন্ম নিয়ে ওলিম্পিকে অংশ নেন। তারপর থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে মাত্র চারজন অলিম্পিক পদক জিতেছেন। আমরা কী করছি নতুন প্রজন্মের জন্য? আমরা অন্য খেলাগুলোর জন্য কী করছি? বাংলায় ওলিম্পিক স্পোর্টসের জন্য আমরা কতটা গুরুত্ব দিচ্ছি? এখানে একটি স্থায়ী ইনডোর টেনিস (Leander Paes) কোর্টও নেই। বর্ষা আর গরমে ছয়-সাত মাস খেলাই সম্ভব হয় না”।

সাংবাদিক বৈঠকে অতীতের স্মৃতিও তুলে ধরেন প্রাক্তন ডেভিস কাপার। বলেন, ছোটবেলায় কলকাতার ময়দানেই তাঁর খেলাধুলার শুরু। জীবনের প্রথম পাঠ এখান থেকেই। তবে সেই অভিজ্ঞতার সঙ্গেই জুড়ে দেন বর্তমানের অভাব-অভিযোগ।

লিয়েন্ডারের বক্তব্য, “ফুটবল ও ক্রিকেটের জন্য রাজ্যে কিছু পরিকাঠামো থাকলেও অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে সেই সুযোগ খুবই সীমিত”। পদ্ম পতাকা হতে ধরার পর লিয়েন্ডার বলেন, “৪০ বছর দেশের জন্য খেলেছি। এবার নতুন খেলার সুযোগ। দেশসেবার সুযোগ পাব। দেশ ও দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে কাজ করব”।


Exit mobile version