Site icon Hindustan News Point

বজ্রাঘাতের বিভীষিকা মালদার গঙ্গার ঘাটে, মৃত্যু ৪; আহত ৩০-এর বেশি

Lightning Strike

মুর্শিদাবাদের ধুলিয়ান সংলগ্ন মালদার শিবপুর ঘাটে (Lightning Strike) বজ্রাঘাতের ঘটনায় চারজনের মৃত্যু হল। সোমবার বিকেল প্রায় সাড়ে ৫টা নাগাদ বৈষ্ণবনগরের শিবপুর ঘাট (পারদেওনাপুর) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। (Lightning Strike) ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ থেকে ৩৫ জন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কলাবাগান ঘাট থেকে একটি নৌকা মালদার বৈষ্ণবনগরের শিবপুর ঘাটে এসে পৌঁছয়। সেই সময় এলাকায় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে নৌকার যাত্রীরা তড়িঘড়ি গঙ্গার পাড়ে থাকা একটি টিনের ঘরে আশ্রয় নেন। স্থানীয় বাসিন্দারা জানান, ঠিক সেই সময়ই বিকট শব্দে বজ্রপাত হয়। (Lightning Strike) মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন বহু মানুষ।

আরও পড়ুন :- আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বৃষ্টির দাপট বাড়তে পারে উত্তরে

আহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা নাইম শেখ ও শরিফ শেখ এর আত্মীয় আব্দুর রহমান জানান, (Lightning Strike) বজ্রাঘাত ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোট ৩০ থেকে ৩৫ জন আহত হন। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১০ জনকে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে অনুপনগর হাসপাতালে।

মৃতদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন আসাদুল্লাহ শেখ (৮০), আনসার শেখ (৪৫), একরামুল শেখ (৭৫) এবং কচি শেখ (২৫)। চারজনেরই বাড়ি পারদেওনাপুরের চৌধুরীপাড়া এলাকায়। আহতদের অধিকাংশের বাড়ি শোভাপুর ও পারদেওনাপুর অঞ্চলে বলে জানা গিয়েছে।

ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের তরফে আহতদের চিকিৎসার উপর নজর রাখা হচ্ছে। মালদার পাশাপাশি বজ্রপাতের কারণে রাজ্যে আরও হতাহত হয়েছেন। জানা গিয়েছে, কমপক্ষে মোট ১০ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।

আরও পড়ুন :- যেখানে সেখানে খোলা যাবে না মদের দোকান, নতুন নির্দেশ সরকারের


Exit mobile version