---Advertisement---
lifezone nursing home

Madhyamik: ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে মাধ্যমিক দিতে পরীক্ষাকেন্দ্রে ছাত্র, তারপর যা হলো…

February 2, 2026 5:06 PM
Madhyamik
---Advertisement---

Madhyamik

মাধ্যমিকের প্রথম দিনেই জালিয়াতির চেষ্টা। ভুয়ো অ্যাডমিট কার্ড (Admit card) নিয়ে পরীক্ষা দিতে এলে একেবারে হাতে নাতে ধরা পড়ল করিৎকর্মা ছাত্র। খড়গপুর শহরের ইন্দিরা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের ছাত্র সায়ন মণ্ডল।

২০২৪ সালে সে ক্লাস নাইনে ফেল করে। সেই বছরই মাধ্যমিকের রেজিস্ট্রেশনের (registration) আবেদন করে। তবে আবেদন করার পর থেকে আর কোনও দিন স্কুলে যায়নি সায়ন। এমনকি রেজিস্ট্রেশন কার্ডটিও নিতে আসেনি সে। দীর্ঘ সময় বেপাত্তা থাকার পর হঠাৎ করেই সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন অ্যাডমিট কার্ড হাতে হাজির হয়। খড়গপুর শহরের সাউথ সাইড হাই স্কুলে ধরা পরে সায়ন।

মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা মনিটরিং কমিটির আহ্বায়ক সুভাষ হাজরা বলেন, ‘সায়নের অ্যাডমিট কার্ড দেখেই সন্দেহ হয়। পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকরা তাকে হেড স্যারের রুমে বসিয়ে রাখে। পরে পুলিশে খবর দিয়ে, সোজা খড়গপুর টাউন থানার পুলিশের হাতে ছাত্রটিকে তুলে দেওয়া হয়।’ সুভাষ হাজরা আরও জানান, পুলিশে দেওয়া হয়েছে ঠিকই। তবে ছাত্রটির ভবিষ্যতের কথা ভেবে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

ইন্দিরা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সায়ন পালকে নিজেদের স্কুলের ছাত্র বলে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, নাইনে ফেল করার পর সায়ন আর কখনও স্কুলে আসেনি। এমনকি ওর রেজিস্ট্রেশন কার্ডটিও এক স্কুলে পড়ে রয়েছে। সুতরাং ও আমাদের ছাত্র নয়। ও এখন প্রাক্তন ছাত্র।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment