Site icon Hindustan News Point

Madhyamik Results 2026: মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে নরেন্দ্রপুরের ৭ ছাত্র, মেধাতালিকায় জয়নগরের দুই

MadhyamikResults

প্রতিবছরই যখন মাধ্যমিকের ফল প্রকাশ হয় সেখানে দেখা যায় মেধা তালিকায় বেশিরভাগ জায়গা দখল করে নেয় জেলার পড়ুয়ারা। এবারও তার ব্যতিক্রম নয়। আরও একটি ছবি প্রায় প্রত্যেক বছরই চোখে পড়ে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এ বছরও একাধিক পড়ুয়ার দারুণ ফলাফলের খবর উঠে এসেছে শিরোনামে। এ বছরের মাধ্যমিকে প্রথম দশে জায়গা করে নিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সাতজন ছাত্র।

এই তালিকায় আছেন, সৌর জানা, তৃতীয় (প্রাপ্ত নম্বর ৬৯৫), পঞ্চম স্থানাধিকারী সমন্তক কুণ্ডু (প্রাপ্ত নম্বর ৬৯৩), সপ্তম স্থানে সমজ্যোতি দাস (প্রাপ্ত নম্বর ৬৯১)। যুগ্ম ভাবে অষ্টম হয়েছে জীবিতেশ কায়াল (প্রাপ্ত নম্বর ৬৯০) ও সৌম্যকান্ত কুইল্যা (প্রাপ্ত নম্বর ৬৯০), নবম হয়েছে ঐশিক চক্রবর্তী (প্রাপ্ত নম্বর ৬৮৯), দশম অনুরাগ মণ্ডল (প্রাপ্ত নম্বর ৬৮৮)। ছাত্রদের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি শিক্ষক-শিক্ষিকারা।মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুই ছাত্র। জয়নগর জেএম ট্রেনিং স্কুলের মৈনাক চক্রবর্তী ৬৯০ নম্বর পেয়ে অষ্টম হয়েছে। পাশাপাশি দক্ষিণ বারাসত শিবদাস আচার্য হাইস্কুলের ছাত্র অয়ন হালদার ৬৮৮ নম্বর পেয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছে। (Madhyamik Results 2026)

Madhyamik Results 2026: মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা পেল না কলকাতা, প্রথম দশে ১৩১ জন, তালিকায় রয়েছেন কারা?

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটের কারণে কিছুটা দেরিতে ফল প্রকাশ হলেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় এবং পাশের হার বাড়ায় খুশি মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

মাধ্যমিক পরীক্ষার ৮৪ দিনের মাথায় হলো ফল প্রকাশ করেছে পর্যদ। গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে। মাধ্যমিক ২০২৬ এ পাশের হার ৮৬.৮৩ শতাংশ। তবে পাশের হারের নিরিখে প্রথম দশে জায়গা করে নিতে পারেনি কলকাতা। (Madhyamik Results 2026)


Exit mobile version