Site icon Hindustan News Point

Mahua Moitra: নর্তকীদের সঙ্গে ‘সিংঘম’ IPS অজয়ের চটুল নাচ, ভাইরাল ভিডিয়ো ঘিরে চর্চা

Mahua Moitra

বঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে হঠাৎই চর্চায় উত্তরপ্রদেশের ‘সিংঘম’ (Mahua Moitra) অফিসার অজয় পাল শর্মা। দক্ষিণ ২৪ পরগনায় যাতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়, তার দায়িত্ব দেওয়া হয়েছে ‘সিংঘম’ অফিসারকে। আর ভোটের আগে সামনে এল তাঁর এক ভিডিয়ো।

ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গি খানের পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এর মধ্যেই দাবাং অফিসারের আরও একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছে, সেগুলি পোস্ট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভিডিয়োটিতে জনৈক পুলিশ অফিসারকে হালকা মেজাজে নাচগান করতে দেখা যাচ্ছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান নিউজ পয়েন্ট)।

এই ভিডিয়ো পোস্ট করে সমাজমাধ্যমে মহুয়া লিখেছেন, “ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া… দেখে ভাল লাগছে আপনি ফান্টা স্টাইলে ফুর্তি করছেন। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। মনে রাখবেন বাংলায় সবসময় তৃণমূল।” অন্য একটি পোস্টে তিনি কটাক্ষ করে লেখেন, “আশা করি নাচের চেয়ে আপনি পুলিশি পেশায় বেশি দক্ষ।”

ভিডিয়োতে দেখা গিয়েছে, আলো আঁধারিতে মোড়া সেই ঘরে ‘খলনায়ক’ ছবির বিতর্কিত গান ‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়’-এর তালে নাচছেন স্বল্প পোশাকের এক মহিলা। আর সেই গানের তালে তাল মেলাচ্ছেন অজয় পাল শর্মা।

২৯ এপ্রিল, বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। তার দু’দিন আগে সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। নেতৃত্বে ছিলেন অজয়। তার পরেই পুলিশ পর্যবেক্ষকের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। অজয়ের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে উপস্থিত মানুষদের উদ্দেশে তাঁকে হুঁশিয়ারি দিতে শোনা যায়। তৃণমূলের দাবি, ভিডিয়োটি ফলতার তৃণমূল প্রার্থীর বাড়ির কাছেই। সেখানে তৃণমূল প্রার্থীর পরিবারের সদস্যদের উদ্দেশেও বার্তা দিতে দেখা গিয়েছে।

মহুয়ার সুরেই সুর মিলিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব (Mahua Moitra) । উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন, পুলিশ অফিসারের এই ধরনের আচরণ উত্তরপ্রদেশের জন্য লজ্জার। তাঁর মতে, এটি বিজেপির অনুগামী মহলের মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শনেরই এক চিত্র।


Exit mobile version