সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নেতৃত্বে সোমবারই বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদলের ঘোষণা হতে পারে। দলীয় সূত্রে খবর, গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সভাপতি নীতীন নবীন এবং সংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের মধ্যে একাধিক দফায় বৈঠকের পর নতুন কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে (Bjp)।
সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পরেই সাংগঠনিক পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। স্বাধীনতা দিবস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি শেষ হওয়ার পর সোমবারকেই ঘোষণার জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে (Bjp)।
Bjp: কেমন হবে রদবদল ?
এবারের রদবদল শুধু পদ পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিজেপি সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। সেখানে আরও বলা হচ্ছে, কেন্দ্রীয় সংগঠনে এক ঝাঁক নতুন মুখকে দায়িত্ব দেওয়া হতে পারে। এই রদবদলে বিশেষ গুরুত্ব পাচ্ছেন তরুণ নেতৃত্ব, মহিলা নেত্রী এবং বিভিন্ন রাজ্যে সাংগঠনিকভাবে সফল নেতারা। একই সঙ্গে অভিজ্ঞ নেতৃত্বের উপস্থিতিও বজায় রাখা হবে। অভিজ্ঞতা ও নতুন ভাবনার সমন্বয় ঘটাতে এমন চিন্তাভাবনা।
দলের প্রচার, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নির্বাচনী ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নতুন দায়িত্ব বণ্টনের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
কী অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের ?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েক বছরের নির্বাচনী লড়াইয়ের কথা মাথায় রেখেই পরিবর্তন আনা হচ্ছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের পাশাপাশি আগামী বছর উত্তরপ্রদেশ-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। তাই রাজ্যভিত্তিক রাজনৈতিক সমীকরণ, জাতিগত ভারসাম্য এবং আঞ্চলিক প্রতিনিধিত্বের বিষয়গুলিও নতুন টিম গঠনের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে। উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ভারতের মধ্যে সাংগঠনিক ভারসাম্য রক্ষার চেষ্টাও করা হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।
সংগঠনে রদবদলের পর কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও পরিবর্তনের সম্ভাবনা জোরালো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নতুন সাংগঠনিক টিম ঘোষণার পর মন্ত্রিসভা সম্প্রসারণ বা রদবদলের পথ আরও পরিষ্কার হতে পারে। ফলে বিজেপির এই সাংগঠনিক পরিবর্তনকে শুধু রুটিন পদক্ষেপ হিসেবে নয়, আগামী দিনের রাজনৈতিক রণকৌশল এবং নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে।













[8780]12play | Link Vào Mới Nhất – Casino Trực Tuyến Uy Tín Số 1,12play cung cấp link vào mới nhất và hướng dẫn tải app chính thức. Trải nghiệm casino trực tuyến uy tín với nạp tiền qua ví điện tử nhanh chóng. Truy cập ngay! visit: 12play