Site icon Hindustan News Point

পুরসভার প্রতিনিধিদের বৈঠকে ডাকলেন মমতা, দলনেত্রী কী বার্তা অপেক্ষা করছে সোমবারের বৈঠকে ?

Mamta Banerjee

বিধানসভা নির্বাচনে ভরাডুবি ঘাসফুল শিবিরের। এবার পাখির চোখ পুর নির্বাচনে। যদিও রাজ্যের বেশিরভাগ পুরসভাই এখনও তৃণমূলের দখলে। রাজ্যে পালা বদলের পর থেকেই এখন সেই সব বোর্ডের স্থায়িত্ব এখন টলমল। একের পর এক পুরপ্রতিনিধির ইস্তফা এবং বোর্ড ভেঙে যাওয়ার ঘটনায় ঘাসফুল শিবিরে রীতিমতো অশনি সংকেত দেখা দিয়েছে। আর এই পরিস্থিতি সামলাতে মাটি কামড়ে লড়াই করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহেই কলকাতা পুরনিগমের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তৃণমূলনেত্রী (Mamta Banerjee)। ইতিমধ্যেই বিধায়ক, সাংসদদের পর তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদের পদাধিকারী ও সদস্যদের নিয়ে বৈঠক করেছেন মমতা। সোমবার বিকেলে কালীঘাটের বাড়িতে হবে বৈঠক উত্তর ২৪ পরগনার ৪ পুরসভা ও বিধাননগর পুরনিগমের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের বৈঠকে ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চার পুরসভার হল– দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর।

সদ্য দমদম লোকসভা সাংগঠনিক জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি কামারহাটির বিধায়ক মদন মিত্র। এরপরই রবিবার এই পুরসভাগুলির প্রত্যেক দলীয় পদাধিকারীকে মমতার বাড়িতে দলীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন মদন মিত্র।

কলকাতা পুরনিগমের বৈঠকও হয়ে গিয়েছে। এবার জেলাস্তরে প্রত্যেকটি পুরসভার সঙ্গে একে একে বসতে চলেছেন তৃণমূলনেত্রী। আগে প্রত্যেকটি বৈঠক থেকেই ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। সঙ্গে জেলা পরিষদ ও কলকাতা পুর নিগমের দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকেও মমতা ভয়মুক্ত হয়ে মানুষের পরিষেবা চালিয়ে যাওয়ার কথা বারবার বলেছেন। নেত্রীর নির্দেশ, দলের দখলে থাকা পুরসভাগুলিতে কোথাও পরিষেবার ক্ষেত্রে যেন কোনও ফাঁক না থাকে। সেইসঙ্গে লাগাতার জনসংযোগ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ভোটের ফল প্রকাশের ২০ দিন বাদে রবিবারই সমাজ মাধ্যমে মুখ খোলেন তৃণমূল নেত্রী। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে পুরসভা নিয়ে ক্ষোভ উগরে দেন মমতা। পুর আইনের কথা মনে করিয়ে মমতার জানিয়েছেন, নির্বাচিত বোর্ড ভেঙে দেওয়া যায় না। একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতেই তা ছিনিয়ে যায়।


Exit mobile version