বাংলাদেশে সরকার বদলের পর শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানান। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন মমতা। (Tarique Rahman- Mamata Banerjee)
মমতা লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে জানাই শুভনন্দন। আগাম রমজান মোবারক। এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।” তিনি আরও লেখেন, দুই বাংলার সম্পর্ক যাতে ভাল থাকে, সেটাই তাঁর কামনা। (Tarique Rahman- Mamata Banerjee)
রাজনৈতিক মহলের একাংশের মতে, ঢাকায় বিএনপি সরকার গড়লে তিস্তা জলবণ্টন ইস্যু ফের নতুন করে সামনে আসতে পারে। কারণ, তিস্তার জলের ভাগ নিয়ে গত বছর থেকেই সরব বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেব্রুয়ারিতে বলেছিলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইলে আগে তিস্তার জলের প্রশ্নে স্পষ্ট অবস্থান নিতে হবে। সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করা এবং বাংলাদেশের সঙ্গে ‘বড়দাদার মতো আচরণ’ বন্ধ করার দাবিও তুলেছিলেন তিনি। (Tarique Rahman- Mamata Banerjee)
উল্লেখ্য, ২০১১ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা জলবণ্টন নিয়ে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া তৈরি হয়েছিল। তাতে বলা হয়েছিল, তিস্তার ৪২.৫ শতাংশ জল পাবে ভারত এবং বাংলাদেশ পাবে ৭.৫ শতাংশ। যদিও খসড়া অনেকটাই চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গের আপত্তিতে তা কার্যকর হয়নি। উত্তরবঙ্গের জলসঙ্কটের কথা তুলে চুক্তির বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Tarique Rahman- Mamata Banerjee)
এ বার ওপার বাংলায় রাজনৈতিক পালাবদলের পর তিস্তা নিয়ে ফের নতুন করে আলোচনা এবং চাপ বাড়তে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। (Tarique Rahman- Mamata Banerjee)

