পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড়সড় রাজনৈতিক ধাক্কার মুখে শাসক শিবির। সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী, বিজেপি এগিয়ে ২০৮টি আসনে, যেখানে তৃণমূল কংগ্রেস সীমাবদ্ধ মাত্র ৭৯টিতে। হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবানীপুরে তিনি পরাস্ত হলেন শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দু জিতেছে ১৫১০৫ ভোটে। মোট ভোট পেয়েছে ৭৩৯১৭। মমতা পেয়েছে ৫৮৮১২ ভোট। গত বিধানসভা নির্বাচনে তিনি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন নন্দীগ্রামে। এ বারও সেই শুভেন্দু কাঁটায় পা কাটল তাঁর। এই বিপুল ব্যবধান রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছে।
ভোট গণনার শুরু থেকেই যে ট্রেন্ড দেখা যাচ্ছিল, সময়ের সঙ্গে তা আরও স্পষ্ট হয়েছে। তৃণমূলের একের পর এক দুর্গ ভেঙে পড়ার ছবি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা—এ কি শুধুই পরাজয়, নাকি সম্পূর্ণ জনআস্থার ভাঙন?
এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই উঠে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্ব নিয়ে প্রশ্ন। দীর্ঘদিনের শাসনের পর এই ফলাফল তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক কৌশলের উপর বড়সড় প্রশ্নচিহ্ন ফেলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিরোধীরা ইতিমধ্যেই একে “জনতার রায়ে প্রত্যাখ্যান” বলে দাবি করতে শুরু করেছে।
Mamata Banerjee: ‘১০০টার বেশি আসন চুরি করেছে বিজেপি’ গণনা কেন্দ্র ছাড়ার আগে বিস্ফোরক মমতা: Mamata Banerjee: বঙ্গ ভোটে ভরাডুবি তৃণমূলের! হার মমতার ,২০০ পার বিজেপিরাজনৈতিক মহলের নজর এখন আর শুধু ফলাফলে নয়—নজর রয়েছে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপে। কারণ ইতিহাস বলছে, এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সামনে আসছে বড় প্রশ্ন—পরবর্তী পদক্ষেপ কী? বড় পরাজয়ের পরই আসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ২০১১ সালে বামফ্রন্ট সরকারের পতনের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দুপুর ২টা ৩৪ মিনিটে পদত্যাগ করেছিলেন। সেই দৃশ্য আজ আবার প্রাসঙ্গিক হয়ে উঠছে, কারণ একইরকম পরিস্থিতির পুনরাবৃত্তি হবে কি না, তা নিয়েই জল্পনা তুঙ্গে। একই ধরনের পরিস্থিতি তৈরি হলে কী সিদ্ধান্ত নেবেন বর্তমান মুখ্যমন্ত্রী?
বিজেপির এই অভাবনীয় এগিয়ে থাকার পেছনে একাধিক কারণ দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সংগঠনগত শক্তি বৃদ্ধি, বুথস্তরে আগ্রাসী ম্যানেজমেন্ট, এবং কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক উচ্চপ্রোফাইল প্রচার—সব মিলিয়ে বিজেপি কার্যত তৃণমূলের জমি কেড়ে নিয়েছে বলে মত অনেকের। পাশাপাশি, শাসক দলের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ, দুর্নীতির অভিযোগ এবং স্থানীয় অসন্তোষও বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, তৃণমূল শিবিরে ক্রমেই বাড়ছে চাপ। (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হেরে গিয়েছেন। শুধু সরকার হারানোই নয়, প্রার্থী হিসেবেও তিনি ব্যর্থ হয়েছেন। দলের ভবিষ্যৎ রণকৌশল নিয়েও বড়সড় পরিবর্তনের দরকার পড়তে পারে। প্রশ্ন উঠছে, এই ফলাফল কি শুধুই নির্বাচনী হার, নাকি এটি একটি বড় রাজনৈতিক বার্তা?
সব মিলিয়ে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। এখন দেখার, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কবে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।
PM Narendra Modi: “ভয় নয়, ভরসা, বাংলায় বদল শুরু”, ঐতিহাসিক জয়ের পর মোদীর বার্তা: Mamata Banerjee: বঙ্গ ভোটে ভরাডুবি তৃণমূলের! হার মমতার ,২০০ পার বিজেপি
