Site icon Hindustan News Point

Man Beaten In Garia: গড়িয়ায় রাস্তা তৈরিকে কেন্দ্র করে বিবাদ, রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ

Man Beaten In Garia Over Road Construction Dispute

রাস্তা তৈরিকে কেন্দ্র করে বিবাদ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়ার ঢালুয়া পূর্বপাড়া এলাকায়। রাস্তা তৈরি ঘিরে বিবাদের জেরে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আহত হয়েছেন নেপাল নস্কর নামে এক ব্যক্তি। ঘটনার পর তিনি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। (Man Beaten In Garia)

আক্রান্ত নেপাল নস্করের বক্তব্য, তাঁর বাড়ির সংলগ্ন রাস্তায় এক প্রতিবেশী পাইপ ফেলে রাখেন। সেই বিষয়েই প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। নেপালের দাবি, “আমি বলেছিলাম, জায়গাটা তোদের নিজস্ব নয়, সেখানে কেন জোর করে রাস্তার কাজ করছিস? তখন ওরা আমাকে বলে কাউন্সিলরের কাছে যেতে।” তিনি জানান, এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর অভিযোগ, জয়দেব মাহাতো তাঁর গলা টিপে ধরেন এবং ধাক্কাধাক্কির এক পর্যায়ে তাঁকে রাস্তায় ফেলে দেওয়া হয়। নেপালের কথায়, “ওরা আমাকে মাটিতে ফেলে মারতে থাকে। আমার গোপনাঙ্গে লাথি মারে। পরে ড্রেনের ধারে পড়ে গেলেও বুকে লাথি মারা হয়।” (Man Beaten In Garia)

নেপালের দাদা বাপি নস্কর, যিনি রাজপুর সোনারপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বলেন, “খবর পেয়ে গিয়ে দেখি আমার ভাইয়ের চোখে মুখে জল দেওয়া হচ্ছে, তিন ভাই মিলে ওকে মারছে। মাথা, নাক, মুখে আঘাত করেছে। গোপনাঙ্গেও মেরেছে।” তিনি বাসুদেব মাহাতো, ঋষি মাহাতো ও জয়দেব মাহাতোর নাম উল্লেখ করেছেন। তবে বিবাদের সুনির্দিষ্ট কারণ তিনি স্পষ্ট করে বলতে পারেননি। (Man Beaten In Garia)

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আহত নেপাল নস্কর থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। (Man Beaten In Garia)


Exit mobile version