Site icon Hindustan News Point

ময়নাগুড়ি দুর্ঘটনায় ৪ মৃত্যু, ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দুর

CM Suvendu Adhikari

জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনায় চার জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন (CM Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাজ্য সরকার বহন করবে বলে জানানো হয়েছে।

ময়নাগুড়ির জাতীয় সড়ক ২৭-এর উল্লাডাবড়ি জোড়াবাঁধ এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন যাত্রী। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কোচবিহারগামী একটি যাত্রীবাহী বাস উল্লাডাবড়ি তিস্তা সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে সজোরে ধাক্কা মারে। ট্রেলারটির সামনের চাকা বিকল হয়ে যাওয়ায় সেটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েক জন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ, দমকল এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর এক্স (সাবেক টুইটার)-এ শোকবার্তা দিয়ে (CM Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ময়নাগুড়ির এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

(CM Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। গুরুতর আহতদের জন্য ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে বলেও তিনি জানিয়েছেন।

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনের সঙ্গে কথা বলে উদ্ধার ও চিকিৎসা পরিষেবা দ্রুত করার নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

২০ বছরের অপেক্ষার পর রায়! ১২৮ সাক্ষী, CBI তদন্ত— তবুও খালাস সব অভিযুক্ত, পবনরাজে নিম্বলকর হত্যা মামলার রায়ে তোলপাড় মহারাষ্ট্র


Exit mobile version