Site icon Hindustan News Point

এত্তা জঞ্জাল! দুর্গাপুরকে স্বচ্ছ রাখতে একাধিক উদ্যোগ মন্ত্রী অগ্নিমিত্রা পালের

Agnimitra Paul

এলাকায় আবর্জনা? ছবি তুলে পাঠালেই তৎপর হবে পুরসভা। স্বচ্ছ ভারত প্রকল্পে যুক্ত হয়ে নতুন অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। আপাতত ১০টি পুরসভায় স্বচ্ছ অ্যাপ চালু হচ্ছে। পরে ধাপে ধাপে সব জায়গাতেই তা শুরু হবে। এই ১০ টি পুরসভার মধ্যে রয়েছে দুর্গাপুর পুরনিগমও। বৃহস্পতিবার আসানসেোলে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি দুর্গাপুর শহরকে স্বচ্ছ রাখার জন্যে বিভিন্ন উদ্যোগ নেন।

রাজ্যের মন্ত্রী বলেন, “শহরাঞ্চলে যে সব বাড়িতে শৌচাগার নেই, যারা শৌচাগার বানাতে চান, নিজের জমি আছে, আপনারা কর্পোরেশনে এসে ফর্ম সংগ্রহ করে বিধায়কদের অফিসে গিয়ে যোগাযোগ করুন। আমরা আপনাদের শৌচাগার বানিয়ে দেব। আসানসোলের বিভিন্ন বাজারে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য শৌচাগার তৈরি হবে। প্রতিদিন সেই শৌচাগার পরিষ্কার করার লোক থাকবে। দর্শনীয় স্থানগুলিতেও আমরা শৌচাগার বানাব। যাতে পর্যটকদের কোনও সমস্যা না হয়।”

অন্যদিকে দুর্গাপুর পুরনিগম নিয়েও তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের তরফে স্বচ্ছ ভারত অভিযান থেকে দুর্গাপুর পুরনিগমে বেশ কয়েকটি ডাস্টবিন দেওয়া হয়েছিল। সাধারণ মানুষকে সেই ডাস্টবিন না দিয়ে তৃণমূল কাউন্সিলর নিজের বাড়িতে রেখে গিয়েছিলেন এবং সেগুলো বিক্রি করতেন ওই কাউন্সিলর। এর আগে কখনও তৃণমূল সরকার দিল্লিতে স্বচ্ছভারত প্রতিযোগীতায় অংশ নেয়নি। তবে এবার থেকে আমরা এই প্রতিযোগিতায় নাম দেব”।

অন্য দিকে, জঞ্জাল জমার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুর্গাপুর পুরসভায় মোট ১৯টি অভিযোগ জমা পড়েছিল। আসানসোল পুরসভা সূত্রে খবর, ৩৩টি অভিযোগের মধ্যে সোমবারই ২২টি ও মঙ্গলবার ১০টি সমস্যার সমাধান করা হয়েছে, একটি অভিযোগ বাতিল হয়েছে। তবে নিয়মিত সাফাই হওয়া সত্ত্বেও কেন এত অভিযোগ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিশ্রুতি অনুযায়ী ৩ তারিখ থেকেই ব্যাঙ্কে ঢুকতে শুরু করেছে কড়কড়ে ৩০০০ টাকা। এদিন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, “যারা আবেদন করেছিলেন তারা গতকালই টাকা পেয়ে গেছেন। গতকাল থেকেই আমরা অনলাইনে আবেদনের জন্য পোর্টাল খুলে দিয়েছি। অনলাইনে কিছু সমস্যা হচ্ছে। সেটা আমরা দেখছি। কেউ ধৈর্য হারাবেন না। যারা পাওয়ার যোগ্য তাদের তথ্য যাচাই করে ঠিকই দেওয়া হচ্ছে”।


Exit mobile version