ইস্টবেঙ্গলের দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান শুধু একটি ক্লাবের সাফল্য নয়, বরং বাংলার ফুটবল সংস্কৃতির কাছে এক আবেগঘন মুহূর্ত— এমনটাই মনে করছেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। (Debasish Dhar on East Bengal) ইস্টবেঙ্গলের ভারতসেরা হওয়ার সাফল্যকে তিনি দেখছেন বাংলার ফুটবলের নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রতীক হিসেবে।
নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই জয় প্রমাণ করছে যে ভারতীয় ফুটবলের মানচিত্রে বাংলা আবারও নিজের শক্তিশালী অবস্থান তৈরি করছে। তাঁর কথায়, “ফুটবল মানে বাঙালি, আর বাঙালি মানে ফুটবল।” সেই সঙ্গে উঠে আসে মান্না দে-র বিখ্যাত গানের লাইন— ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। তাঁর মতে, বাংলার মাটি থেকে উঠে আসা প্রতিভাবান ফুটবলাররা আবার নিজেদের পরিচয় তৈরি করতে শুরু করেছেন। মাঝখানে যে পতনের সময়টা ছিল, তা কাটিয়ে উঠে নতুন সম্ভাবনার দরজা খুলছে। (Debasish Dhar on East Bengal)
‘২২ বছরে ট্রফি পাইনি— এটা ভুল ধারণা’, ISL জিতে আবেগঘন বার্তা ইস্টবেঙ্গল শীর্ষকর্তার
(Debasish Dhar on East Bengal) তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। আন্তর্জাতিক ফুটবলে ভারতের অবস্থান আরও শক্তিশালী হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তাঁর মতে, শুধু দেশীয় সাফল্য নয়— ভবিষ্যতে ভারত যেন এশিয়ার বড় প্রতিযোগিতা কিংবা অলিম্পিকের মতো মঞ্চেও আরও প্রতিযোগিতামূলক পারফর্ম করতে পারে, সেই লক্ষ্যেই এগোতে হবে। ফুটবলকে আবেগের জায়গা থেকে তুলে এনে আন্তর্জাতিক মানের প্রস্তুতির সঙ্গে যুক্ত করার উপর জোর দেন তিনি।
ক্রীড়া পরিকাঠামো নিয়ে কথা বলতে গিয়ে দেবাশিস ধর বলেন, রাজ্যে স্পোর্টস অ্যাকাডেমি থাকলেও অনেক ক্ষেত্রে সুষ্ঠু পরিচালনার কাঠামো ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব রয়েছে। তাঁর মতে, একজন খেলোয়াড়কে তৈরি করতে সময়, সুযোগ এবং ধারাবাহিক সহায়তা দরকার। শুধুমাত্র ফুটবল নয়, সব ধরনের খেলাকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি জানান, তৃণমূল স্তরের ছেলে-মেয়েদের সামনে সুযোগ তৈরি করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। সেই কারণে উন্নত পরিকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা এবং ভবিষ্যতে জাতীয় স্তরের মানসম্পন্ন মাঠ তৈরির ভাবনাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে জেলার প্রতিভাবান খেলোয়াড়রাও বড় মঞ্চে উঠে আসার সুযোগ পান।
(Debasish Dhar on East Bengal) ইস্টবেঙ্গলের সাফল্যের আবেগ থেকে শুরু করে আগামী দিনের ক্রীড়া পরিকাঠামোর স্বপ্ন— দুইয়ের মধ্যেই একটাই বার্তা স্পষ্ট। বাংলা শুধু ফুটবল ভালোবাসবে না, বাংলা আগামী দিনের খেলোয়াড়ও তৈরি করবে। আর সেই পথেই হয়তো নতুন প্রজন্মের পা পড়বে জাতীয় থেকে আন্তর্জাতিক মঞ্চে।
১ জুন থেকে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি যাত্রা, বিজ্ঞপ্তি জারি পরিবহণ দফতরের

