Site icon Hindustan News Point

Modi’s X Post: রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হতেই প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা, কী লিখলেন মোদী?

Modis X Post

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরই একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালে নবান্নে বিধায়কদের সঙ্গে প্রথম বৈঠকের পরই রাজ্যে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালুর কথা ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরে কেন্দ্র এবং রাজ্যের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পশ্চিমবঙ্গে এই প্রকল্প কার্যকর হয়নি। তবে ক্ষমতায় এসেই সেই জট কাটাল নতুন সরকার। আর এবার সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সিদ্ধান্ত ঘোষণার পরই মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্ট শেয়ার করে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গে আমার ভাই- বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন। যেটি উন্নত মান এবং সুলভ স্বাস্থ্যসেবা পাওয়া নিশ্চিত করে। একই সঙ্গে, ডবল ইঞ্জিন সরকার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলির বাধাহীন বাস্তবায়ন নিশ্চিত করবে।” (Modi’s X Post)

বিধানসভা নির্বাচনের আগেই বঙ্গে প্রচারে এসে একাধিকবার কেন্দ্রীয় প্রকল্পগুলি এই রাজ্যে বাস্তবায়ন করার কথা বলেছিলেন মোদী, অমিত শাহেরা। শনিবার শপথ গ্রহণের পরই সেই কাজে উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার। ‘আয়ুষ্মান ভারত’ এর পাশাপাশি বঙ্গে ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর মত কেন্দ্রীয় প্রকল্প শুরু করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে পশ্চিমবঙ্গে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করা হয়নি। কেন্দ্রের সঙ্গে সংঘাতের জেরে রাজ্য সরকার এই প্রকল্প থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। পরিবর্তে রাজ্যে চালু করা হয়েছিল ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প। সেই সময় রাজ্য সরকারের দাবি ছিল, স্বাস্থ্যসাথীর আওতায় রাজ্যের মানুষ বেশি সুবিধা পাচ্ছেন। তবে এবার বিজেপি সরকার আসার পর ‘স্বাস্থ্যসাথী’ র পাশাপাশি ‘আয়ুষ্মান ভারত’ চালু করার কথাও জানিয়ে দিয়েছে পদ্ম শিবির। (Modi’s X Post)

এবার থেকে ‘আয়ুষ্মান ভারত’ চালু হলে পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। বিভিন্ন সরকারি এবং সরকারি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে। ফলে বহু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার চিকিৎসার খরচের ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পাবেন।

সব মিলিয়ে, এই নতুন প্রকল্প রাজ্যে চালু হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রী সকলেই। এখন দেখার এই প্রকল্পের আওতায় এসে রাজ্যের মানুষের বাস্তবে ঠিক কতটা উপকার হয়? (Modi’s X Post)

Himanta Biswa Sarma: দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা, উপস্থিত শুভেন্দু


Exit mobile version