Site icon Hindustan News Point

পুলিশকে ধমক BJP সাংসদ Raju Bista-র, ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক

raju bista

সাংসদের গলার পুলিশ কর্মীকে ধমক দেওয়ার সুর। ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে (BJP MP Raju Bista)। গত ডিসেম্বরে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে জমকলালজোত এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক ঝামেলা হয়। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হন। জখমদের মধ্যে এক গর্ভবতী মহিলাও ছিলেন। তাঁকে গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সন্তান জন্ম দেওয়ার কদিন পর, সন্তানটি মারা যায়। যদিও সেই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

সেই পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে বাড়িতে যান বিজেপি সাংসদ রাজু বিস্ত। সাংসদের সঙ্গে ছিলেন ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু -সহ বিজেপি কর্মী সমর্থকেরা। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন রাজু। এরপরই ঘটনার তদন্তের অগ্রগতি জানতে আক্রান্ত মহিলার বাড়ি থেকেই এক পুলিশ কর্মীকে ফোন করেন সাংসদ। তদন্ত কতদূর এগিয়েছে তা জানতে চান তিনি। উত্তরে সন্তুষ্ট না হওয়ায় ওই পুলিশ কর্মীকে ধমক দেন। তিনি পুলিশকর্মীর উদ্দেশ্যে বলেন তাঁর থেকে বড় গুন্ডা আর কেউ নেই।

সকালে শিরশিরানি, দিনে ঘাম, আবহাওয়ায় ককটেলে রাজ্যে বাড়ছে তাপমাত্রা

পুলিশকে ফোনে হুমকি দিয়ে সাংসদ আরও জানান, তৃণমূলের দালালি করছেন ওই পুলিশ কর্মী। কার সঙ্গে ফোনে কথা বলছেন তা জানতে চান। এরপরই ওই পুলিশ কর্মীকে হুমকির সুরে সাংসদ ফোনে বলেন, যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন তার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। সমাজ মাধ্যেমে এই ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।


Exit mobile version