Site icon Hindustan News Point

Murshidabad Samsherganj Police: পুলিশের পৃথক দুই অভিযানে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ৭ জন গ্রেফতার, উদ্ধার জান নোট

Murshidabad Samsherganj Police

ফের জাল নোট উদ্ধার মুর্শিদাবাদে। সামশেরগঞ্জের কলাবাগান ঘাট এলাকায় থেকে৫১ হাজার টাকা জাল নোট উদ্ধার করছে সামশেরগঞ্জ থানা পুলিশ। ৩৭ বছর বয়সী ধৃতের নাম মন্টু শেখ। লালগোলা থানার লালডহরি এলাকার বাসিন্দা সে। পুলিশ সূত্রের খবর, চহল দেওয়ার সময় পুলিশ লক্ষ্য করে এক ব্যক্তি সাধারণ স্কুল ব্যাগ নিয়ে সন্দহজনকভাবে আসছিল। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। ব্যাগ তল্লাশি চালিয়ে ৫১ হাজার টাকা জাল নোট উদ্ধার হয়। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিভাবে ভাবে ওই ব্যক্তির কাছে জাল নোট এলো এবং ওই জাল নোাট কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। (Murshidabad Samsherganj Police)

অন্যদিকে, জুয়ার ঠেকে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে সামশেরগঞ্জের চাঁদনিদোহা এলাকার একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। সেখানে জুয়ার আসরে মেতে উঠেধিলেন কয়েকজন। সামশেরগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে । ধৃতদের নাম ইতাব আলী, নেফাউর শেখ, খালেক শেখ, তরিকুল শেখ, জাহাঙ্গীর শেখ, সামাউল শেখ, বাপন সরকার। ধৃতদের কাছ থেকে নগদ ৪,৫০০ টাকা উদ্ধার হয়েছে। (Murshidabad Samsherganj Police)

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ মূলক কাজ রুখতে বদ্ধপরিকর সামশেরগঞ্জ থানার পুলিশ। তাই এই ধরনের অভিযান জারি থাকবে বলে শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে। সামশেরগঞ্জ থানার এই সক্রিয় ভূমিকা সাধারন মানুষের প্রশংসা কুড়িয়েছে।

রোহিত শর্মার সাড়ে ৩ কোটির ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত নেটদুনিয়া


Exit mobile version