Site icon Hindustan News Point

Nishith Pramanik: ‘তৃণমূল জামানায় একাধিক কাজ খাতায় কলমেই রয়ে গেছে,’ উত্তরকন্যায় ফাইল খুলতেই ক্ষোভে ফুঁসলেন নিশীথ

Nishith Pramanik

শিলিগুড়ির উত্তরকন্যায় শনিবার জরুরি বৈঠক করে একাধিক প্রকল্পের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের যুব কল্যাণ -ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। দফতরের বিভিন্ন ফাইল খতিয়ে দেখে মন্ত্রীর অভিযোগ, বহু ক্ষেত্রে শুধুমাত্র কাগজে-কলমেই কাজ দেখানো হয়েছে। কোথাও আবার কাজ হলেও তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

কলকাতা থেকে শনিবার শিলিগুড়ি পৌঁছেই সোজা উত্তরকন্যায় যান মন্ত্রী। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকে করেন। বৈঠকের সময় বিভিন্ন প্রকল্পের ফাইল চেয়ে নিজেই খুঁটিয়ে দেখেন। সেই সময়ই একাধিক অসঙ্গতি কথা বলেন তিনি।এরপরই ক্ষুব্ধ নিশীথ প্রামাণিক আধিকারিকদের নির্দেশ দেন, যেসব ঠিকাদার সংস্থা ওই প্রকল্পগুলির সঙ্গে যুক্ত ছিল, তাদের চিহ্নিত করে ব্ল্যাকলিস্টেড করতে হবে। মন্ত্রীর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে হওয়া অধিকাংশ প্রকল্পের কাজই নিম্নমানের এবং অসঙ্গতিপূর্ণ ছিল। কিছু ফাইল দেখেই স্পষ্ট হয়েছে যে বহু কাজে গাফিলতি হয়েছে। তাই সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। (Nishith Pramanik)

মন্ত্রী আরও জানান, বর্তমানে যে কাজগুলি চলছে এবং প্রায় ৮০ শতাংশ কাজ হয়ে গিয়েছে সেগুলি আপাতত বন্ধ করা হবে না। তবে যেসব প্রকল্প এখনও শুরুই হয়নি, সেগুলি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে। কাজের অসঙ্গতির উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, বাম আমলে প্রায় দেড় কোটি টাকায় তৈরি কোচবিহারের রবীন্দ্র ভবনের সংস্কারের জন্য তৃণমূল আমলে প্রায় ৮ কোটি টাকা খরচ দেখানো হয়েছে।

Baruipur Purba BJP Clash: বিজেপিতে ‘আদি বনাম নব্য’ সংঘাত? সদ্য যোগ দেওয়াদের হাতে আক্রান্ত পুরনো কর্মী

নিশীথ প্রামাণিক স্পষ্ট ভাষায় বলেন, আগের মতো আর উত্তরকন্যা চলবে না। দফতরে ঠিকাদার, দালালদের ভিড়ও বরদাস্ত করা হবে না। তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ভবিষ্যতে উত্তরকন্যাতেও মাঝেমধ্যে ক্যাবিনেট বৈঠক করার প্রস্তাব দেবেন।

এদিন তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন নিশীথ। তিনি বলেন, কেন্দ্রে মন্ত্রী থাকাকালীন তিনি দেখেছেন রাজ্যে ক্রীড়ার ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প বা অনুদানের টাকা দিতে চেয়েছে কেন্দ্র। কিন্তু তৃণমূল সরকার সেই টাকা গ্রহণ করেনি এবং সমস্ত সুযোগ সুবিধা থেকে রাজ্যকে বঞ্চিত করেছে। তবে এবার মন্ত্রী হিসেবে ক্রীড়া দফতরের দায়িত্বও পেয়েছেন নিশীথ। এবার তিনি রাজ্যে খেলাধুলার ক্ষেত্রে উন্নতির দিকে জোর দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন। এবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাজেট বাড়ানো হবে এবং আটটি জেলাকেই সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ করা হবে বলেও জানান নিশীথ। (Nishith Pramanik)


Exit mobile version