Site icon Hindustan News Point

২১ জুলাই কার? কোনও তৃণমূল থেকেই ডাক পেল না শহিদ রতন মণ্ডলের পরিবার

No Invitation for 21 July

এবারের ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসকে ঘিরে যখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এল অন্য এক অভিযোগ। ৩২ বছরের ইতিহাসে এই প্রথম ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের শহিদ রতন মণ্ডলের পরিবারের কাছে এখনও পর্যন্ত কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পৌঁছায়নি। আর সেই অভিযোগ ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। (No Invitation for 21 July)

বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর জোড়াফুল শিবির এখন দু’ভাগে বিভক্ত। মমতার হাত ছেড়ে একে একে ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা। আর এই আবহে ২১ জুলাই নিয়ে জল্পনা তুঙ্গে। এবার ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতার চারটি জায়গায় আলাদা করে কর্মসূচি হওয়ার কথা। তবে কে কোন কর্মসূচিতে যোগ দেবেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তার মধ্যেই সামনে এল এই অভিযোগ। ১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন রতন মণ্ডল। প্রতিবছর তাঁর পরিবার ২১ জুলাইয়ের ডাক পান। তবে এবার এখনও পর্যন্ত তাঁদের কাছে কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণই পৌঁছয়নি বলে অভিযোগ।

শহিদ রতন মণ্ডলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। তাঁর স্ত্রী মহারানী মণ্ডলের দাবি, তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই ২১ জুলাইয়ের শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁদের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হতো। তিনি ছেলে সঞ্জয় মণ্ডলকে নিয়ে নিয়ম করে ধর্মতলার শহিদ দিবসের মঞ্চে উপস্থিত থাকতেন। কিন্তু এ বছর পরিস্থিতি একেবারেই আলাদা। (No Invitation for 21 July)

মহারানী মণ্ডলের অভিযোগ, কলকাতায় একাধিক জায়গায় ২১ জুলাইয়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। অথচ এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে তাঁদের কাছে কোনও চিঠি বা আমন্ত্রণপত্র আসেনি। ফলে তাঁরা আদৌ কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিস্ফোরণে কাঁপল রাজারহাট, ভাড়া বাড়িতে কোথা থেকে এলো বিস্ফোরক?

প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের ডাকা মহাসমাবেশে পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়েছিল। সেই নিহতদের অন্যতম ছিলেন সোনারপুরের রতন মণ্ডল। গত ৩২ বছর ধরে শহিদ স্মরণ অনুষ্ঠানে নিয়মিত যোগ দিয়ে আসছে তাঁর পরিবার। তাই এবারের এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই তাঁদের মনে হতাশা এবং ক্ষোভের জন্ম দিয়েছে। (No Invitation for 21 July)

মহারানী মণ্ডল বলেন, এত বছর ধরে যে অনুষ্ঠানে তাঁরা নিয়মিত উপস্থিত থেকেছেন, সেখানে এবার এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ডাক না পাওয়ায় তাঁরা অত্যন্ত হতাশ। ৩২ বছরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল বলেই দাবি করেছেন তিনি।


Exit mobile version