Site icon Hindustan News Point

Noapara BJP leader Firing Incident: নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, গণনার আগে উত্তেজনা

Noapara BJP leader Firing Incident

ভোট গণনার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার গারুলিয়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি চলেছে। শনিবার গভীর রাতে তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীরা এসে গুলি চালায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

(Noapara BJP leader Firing Incident) স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে দুজন যুবক মোটরবাইকে করে এসে কুন্দন সিংয়ের বাড়ির সামনে দাঁড়ায়। এরপর আচমকাই গুলির শব্দ শোনা যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনার ফুটেজ ধরা পড়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নোয়াপাড়া বিজেপির অভিযোগ, সিসিটিভি ফুটেজে তৃণমূলের সঙ্গে যুক্ত আকাশ চৌধুরী ও আমন চৌধুরী নামে দুই ব্যক্তিকে দেখা গিয়েছে। বিজেপির দাবি, ভোটের দিন পুলিশ ওই দু’জনকে আটক করলেও পরে ছেড়ে দেয়। বিজেপির আরও অভিযোগ, অভিযুক্তরা এলাকায় পরিচিত সমাজবিরোধী এবং শাসকদলের আশ্রয়ে থেকেই বিরোধী কর্মীদের ভয় দেখানোর কাজ করছিল। (Noapara BJP leader Firing Incident)

আক্রান্ত বিজেপি নেতা কুন্দন সিং বলেন, “আমি শুধু অভিযোগ করছি না, প্রমাণ-সহ FIR করেছি। আমার বাড়িতে গুলি চলেছে, তার সিসিটিভি ফুটেজ পুলিশকে দিয়েছি। আকাশ চৌধুরী ও আমন চৌধুরীর নাম-পরিচয়ও জানিয়েছি। এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ভোটের সময় বিজেপি কর্মীদের ধমকানো, গুলি-বোমার আতঙ্ক তৈরি করতেই এদের ব্যবহার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি ভয় পাইনি। কিন্তু বুথ স্তরের কর্মীরা আতঙ্কে রয়েছে। আগামী ৪ তারিখের গণনার জন্য আমরা প্রস্তুত। প্রশাসনের কাছে দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা হোক।” (Noapara BJP leader Firing Incident)

ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নোয়াপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ভোট গণনার আগের রাতে এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি বিজেপির। এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে।

 ‘১০ জন্মেও আঁচড় কাটতে পারবে না’, ফলতায় পুনর্নির্বাচন নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের: Noapara BJP leader Firing Incident: নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, গণনার আগে উত্তেজনা
Exit mobile version