Site icon Hindustan News Point

Panihati Stabbing Case: পানিহাটিতে প্রকাশ্যে যুবককে এলোপাথাড়ি কোপ, গ্রেফতার অভিযুক্ত

Panihati Stabbing Case

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে শনিবার সকালে প্রকাশ্য কর্মস্থলের সামনে রাস্তায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল (Panihati Stabbing Case)। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত রাহুল চৌরাশিয়াকে আটক করেছে খড়দহ থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম কৌশিক দাস। তিনি সোদপুর স্টেশন সংলগ্ন একটি Blinkit হাবে দীর্ঘদিন ধরে কর্মরত। অভিযোগ, শনিবার সকালে কর্মস্থলে পৌঁছনোর পর সহকর্মী রাহুল চৌরাশিয়ার সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে সাধারণ বচসা হলেও মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ আকার নেয়।

(Panihati Stabbing Case) প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই ধারালো অস্ত্র বের করে কৌশিকের উপর ঝাঁপিয়ে পড়ে রাহুল। রাস্তায় ফেলে তাঁকে একের পর এক কোপাতে থাকে সে। ঘটনাস্থলে চিৎকার শুনে ছুটে আসেন অন্যান্য কর্মী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় কৌশিককে। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাঁকে ঘোলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দাবি, তাঁর শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার সময় কৌশিকের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু আকাশ রায়। তিনি জানিয়েছেন, “আমি আর কৌশিক চা খেতে যাচ্ছিলাম। তখন ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। রাহুল ফোনে কারও সঙ্গে কথা বলছিল। পরে খুব বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে। কৌশিক ওকে বোঝাতে গেলে আচমকাই ধারালো অস্ত্র বের করে হামলা করে। আমাকে বাঁচাতে গিয়ে আমার আঙুলেও চোট লাগে। কৌশিককে চার-পাঁচ বার স্ট্যাব করেছে। আমরা সবাই আতঙ্কে রয়েছি।”

ভোট মিটতেই পানিহাটিতে অশান্তি, তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা: Panihati Stabbing Case: পানিহাটিতে প্রকাশ্যে যুবককে এলোপাথাড়ি কোপ, গ্রেফতার অভিযুক্ত

(Panihati Stabbing Case) এদিকে, ঘটনার পর Blinkit হাবের কর্মীদের একাংশ ক্ষোভ উগরে দেন। কৌশিকের সহকর্মী শুভঙ্কর চ্যাটার্জী অভিযোগ করেন, “রাহুলের আচরণ নিয়ে বহুদিন ধরেই সমস্যা চলছিল। হাবে প্রায় সবার সঙ্গেই ওর ঝামেলা ছিল। যাকে-তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। এর আগেও বহুবার কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। ওকে সরিয়েও দেওয়া হয়েছিল, কিন্তু পরে আবার ফিরিয়ে আনা হয়। কারণ ওর এক আত্মীয় ওই হাবের সিকিউরিটি সুপারভাইজার বলে জানা যায়। আমরা বহুবার প্রতিবাদ করেছি, কিন্তু কোনও লাভ হয়নি।” তিনি আরও বলেন, “আজ সামান্য চার্জার দেওয়া নিয়ে পুরনো কর্মীর সঙ্গে ঝামেলা বাধে। তারপরই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমরা চাই অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।”

এই ঘটনার পর থেকেই Blinkit হাবের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি, আগেই ব্যবস্থা নেওয়া হলে হয়তো এত বড় ঘটনা ঘটত না। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও তুলেছেন তাঁরা।

(Panihati Stabbing Case) ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জনবহুল এলাকায় দিনের আলোয় এমন নৃশংস হামলার ঘটনায় প্রশ্ন উঠছে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়েও।ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। অভিযুক্ত রাহুল চৌরাশিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার পিছনে ব্যক্তিগত রাগ, কর্মস্থলের পুরনো বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অ্যালভিটো-নবিদের দালাল বলে আক্রমণ, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক ইস্টবেঙ্গল কোচ: Panihati Stabbing Case: পানিহাটিতে প্রকাশ্যে যুবককে এলোপাথাড়ি কোপ, গ্রেফতার অভিযুক্ত
Exit mobile version