Site icon Hindustan News Point

Panihati TMC Councillor House Attack: ভোট মিটতেই পানিহাটিতে অশান্তি, তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা

Panihati TMC Councillor House Attack

উত্তর ২৪ পরগনার (Panihati TMC Councillor House Attack) পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শহিদ কলোনি এলাকা।

(Panihati TMC Councillor House Attack) অভিযোগ, তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বাড়িতে আচমকাই হামলা চালায় ৪০ থেকে ১০০ জনের একটি দুষ্কৃতী দল। স্থানীয়দের দাবি, বাইকে করে একাধিক যুবক এলাকায় ঢোকে এবং সরাসরি কাউন্সিলরের বাড়ির সামনে চড়াও হয়। এরপর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। কাউন্সিলরের পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

(Panihati TMC Councillor House Attack) স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, হামলাকারীরা এলাকায় ঢুকে তাণ্ডব চালানোর পাশাপাশি পাড়ার কয়েকজন যুবকের ওপরও হামলা করে। চিৎকার ও হইচই শুনে ছুটে আসেন এলাকার মানুষ। বিশেষ করে এলাকার মহিলারা একজোট হয়ে দুষ্কৃতীদের বাধা দেন। তাঁদের প্রতিরোধের মুখেই হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে দাবি স্থানীয়দের।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেন, “আমাদের পাড়া শান্ত ছিল। কোনও সমস্যা ছিল না। হঠাৎই ৫০-১০০ জন ছেলে বাইক নিয়ে এসে কাউন্সিলরের বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুর করে, কাউন্সিলরকে ঘরে ঢুকে মারধর করে। পাড়ার ছেলেদেরও মারধর করা হয়েছে। আমরা মেয়েরা বাধা দিতে গেলে আমাদের দিকেও ঢিল ছোড়া হয়।”

আরও এক স্থানীয় বাসিন্দার দাবি, “৪০-৫০ জন এসে আমাদের কাউন্সিলর জয়ন্ত দাসের বাড়ি ভাঙচুর করেছে। বিজেপির দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। চারিদিকে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। আমাদের এলাকায় আগে কখনও এমন ঘটনা ঘটেনি। আমরা সবাই শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকি।”(Panihati TMC Councillor House Attack)

যদিও এই অভিযোগ নিয়ে এখনও বিজেপির তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশবাহিনী। উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। বর্তমানে গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। পুলিশ টহলও বাড়ানো হয়েছে।

(Panihati TMC Councillor House Attack) পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের বয়ান সংগ্রহ করা হচ্ছে। ঘটনার ভিডিয়ো ফুটেজ ও আশপাশের সিসিটিভি খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না তা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

বাংলায় শিল্প আসছে, Google-কে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব সরকারের: Panihati TMC Councillor House Attack: ভোট মিটতেই পানিহাটিতে অশান্তি, তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা
Exit mobile version