ট্রেন থেকে নামা নিয়ে বচসা। আর সেই বচসা থেকেই শুরু হয় হাতাহাতি-মারধর। দক্ষিণ ২৪ পরগনার বেদবেরিয়া স্টেশনে তুমুল উত্তেজনা। মারধরে গুরুতর জখম হন ট্রেনেরই এক যাত্রী। ছিঁড়ে দেওয়া হয় যাত্রীর জামা। প্রতিবাদে বেদবেড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে তুমুল বিক্ষোভ (south 24 pgs Bedberia)।
সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বেদবেরিয়া স্টেশনে ট্রেন থেকে নামা নিয়ে দুই যাত্রীর বচসা চরম আকার নেয়। সূত্রের খবর, বেদবেরিয়া এলাকার বাসিন্দা অনুপ নামে এক ব্যক্তি ডাউন ক্যানিং লোকালে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি বেদবেরিয়া স্টেশনে ঢোকার আগেই ট্রেন থেকে নামা নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। ট্রেন স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সৌরভ ঢালী নামে এক যুবক ও তার দলবল অনুপের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় অনুপকে। মারধরে গুরুতর জখম হন অনুপ। জামাও ছিঁড়ে দেওয়া হয় (south 24 pgs Bedberia)।
ঘটনার পরই বেদবেড়িয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যান আহত ওই ব্যক্তি। অভিযোগ, পুলিশের তরফে তাঁদের কাছ থেকে কোনও অভিযোগ নেওয়া হয়নি। উল্টে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও আক্রান্তের পরিবারের সদ্যরা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রতিবাদে সোমবার রাতেই থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
আরও পড়ুন: রেজিনগরের সভা থেকে হুমায়ূনের হুঁশিয়ারি, ফের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক
আক্রান্তের অভিযোগ, ট্রেন থেকে নামার জন্য জায়গা চাওয়ায় তাঁকে স্টেশনে নামিয়ে মারধর করা হয়। সৌরভ ঢালিরর বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ রয়েছে। বেদবেড়িয়া পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে গেলে তাঁর অভিযোগ নেননি। বরং তাঁর সঙ্গে দুব্যবহার করা হয়। আক্রান্তের পরিবারের দাবি, যে কোনও মূল্যে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
অন্যদিকে স্থানীয়দের দাবি, রাতের দিকে ট্রেনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো দরকার। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

