Site icon Hindustan News Point

গড়িয়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২, কোথা থেকে এল অস্ত্র?

Narendrapur Police Station

দক্ষিণ কলকাতার গড়িয়ার আদর্শনগর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম পিন্টু বাগ ও লক্ষণ সিং ওরফে গোপাল। এরা দু’জনেই এলাকার কুখ্যাত দুষ্কৃতী হিসাবে পরিচিত। দীর্ঘদিন ধরে এলাকায় নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এদের ২ জনের কাছ থেকেই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ (Narendrapur Police Station)।

বুধবার এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযানে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত পিন্টু বাগ একটি পুরনো খুনের মামলার সঙ্গেও যুক্ত ছিল। ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় একসময়ে এইসব দুষ্কৃতীদের মাথার উপর হাত ছিল তৃণমূলের নেতাদের। তাদের প্রশ্রয়েই বাড়বাড়ন্ত হয়েছিল এদের। তোলাবাজি থেকে ভয় দেখানো সবেতেই নাম জড়িয়েছিল এই দুষ্কৃতীদের। অতঙ্কিতের পরিবেশ তৈরি হয়েছিল।

বুধবার এই দুষ্কৃতীদের গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। কী ভাবে এই আগ্নেয়াস্ত্র এল, তা খতিয়ে দেখছে পুলিশ। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে, কীভাবে তাদের কাছে পৌঁছেছে এবং অতীতে কোনও অপরাধমূলক ঘটনায় তা ব্যবহার করা হয়েছে কি না, সেই বিষয়গুলি খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

রাজ্যে পালাবদলের পর থেকে অ্যাকশন মুডে নেমেছে পুলিশ। শুরু হয়েছে ধরপাকড়। প্রশাসনের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে দাগি দুষ্কৃতীদের গ্রেফতার করছে পুলিশ। তেমনই নরেন্দ্রপুর থানার তরফেও চলছে অভিযান।


Exit mobile version