Site icon Hindustan News Point

Rabindra Narayan Rabi : আনন্দের শেষে রাজ্যে রবির আগমন, বৃহস্পতিবার শপথগ্রহণ পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির

Rabindra Narayan Rabi

বাংলায় পা রাখলেন রাজ্যের নতুন রাজ্য রবীন্দ্র নারায়ণ রবি।বৃহস্পতিবার লোক ভবন অর্থাৎ সাবেকি রাজভবনে শপথ নেবেন তিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। (Rabindra Narayan Rabi)

রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের ইস্তফার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালে দায়িত্ব দেওয়া হয় রবিকে। এর আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন। তার আগে ২০১৯ সালের ১ অগস্ট থেকে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন। ২০১৯ থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের রাজ্যপাল হিসেব অতিরিক্ত দায়িত্ব সামলে ছিলেন রবি। ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল হন। তারপর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় মহলে পরিচিত মুখ রবি। ১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারে, ভারতীয় পুলিশ সার্ভিস বা আইপিএস-এ যোগ দেন। ২০১২ সালে চাকরি থেকে অবসর । একটা সময় ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সেপ্টেম্বর থেকে ২০২২ মার্চ মাস পর্যন্ত নাগা শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর দায়িত্ব সামলেছিলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি-তে কাজ করার সময়ে জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত এলাকায় বিদ্রোহ দমন করেন। ২০১৮ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়।

এদিকে দিল্লি গিয়ে রাজ্যপাল পদে আচমকা ইস্তফা দেওয়ার পর গত রবিবার কলকাতায় আসেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ কয়েক দিন শহরেই ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বুধবার দুপুরে কলকাতা থেকে নিজ রাজ্য কেরলের উদ্দেশে রওনা দেন আনন্দ বোস। দমদম বিমানবন্দরে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে বিদায় জানান দমকলমন্ত্রী সুজিত বসু। বিদায়ী রাজ্যপালের হাতে পুষ্পস্তবক তুলে দেন তিনি।


Exit mobile version