Site icon Hindustan News Point

ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি বঙ্গবাসীর, সপ্তাহের শুরুতে ফের চড়বে পারদ

Rain Forecast

গতকাল, শুক্রবার দুপুরে হঠাৎ করেই আসা কালবৈশাখীতে উপড়ে পড়েছিল শহরের একাধিক গাছ, রাস্তায় জমেছিল জল। প্রায় এক ঘণ্টার সেই বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মানুষ ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে এই পরিস্থিতি বেশিদিন থাকবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতায় ৪০.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এর ফলে শহরের তাপমাত্রাও অনেকটা কমেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কম। তবে উইকেন্ড পেরোলেই নাকি ফিরবে গরমও।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে সোমবার থেকে আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

শনিবার পুরুলিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার থেকে কমবে বৃষ্টি। (Rain Forecast)

সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাব

বর্তমানে ওডিশার উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। অন্যদিকে পাকিস্তান থেকে রাজস্থান, ছত্তীসগঢ় হয়ে ওডিশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ফলে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আজ আর মৎস্যজীবীদের জন্য কোনও নিষেধাজ্ঞা নেই।

৬০% কম হবে বর্ষা, ক্ষতি হবে চাষে, ভয়াবহ দিন আসছে দেশে

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা

শনিবার উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে রবি এবং সোমে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। মঙ্গলবার থেকে আবার প্রাক-বর্ষার বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ফের ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। (Rain Forecast)


Exit mobile version