Site icon Hindustan News Point

Rajanya Haldar: ‘ষড়যন্ত্র করে মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে’, বিস্ফোরক রাজন্যা

Rajanya haldar

বড় ধাক্কার মুখে একসময়ের তৃণমূল নেত্রী থেকে রাজনৈতিক কেরিয়ার শুরু করে ছাব্বিশের বিধানসভা ভোটে প্রথম নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানো চর্চিত নাম Rajanya Haldar। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রাজন্যা হালদার সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে একজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাঁর নির্বাচনী হলফনামা ও মনোনয়নে ব্যাঙ্ক সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছিল গত ৩ এপ্রিল বারুইপুরে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে গিয়ে তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু নথিপত্র ও তথ্যের অসংগতি থাকায় প্রাথমিকভাবে মনোনয়ন জমা দিতে পারেননি।

পরবর্তীতে সেই সমস্যা মিটিয়ে তিনি মনোনয়ন জমা দেন আর্থিক ও ব্যক্তিগত তথ্য যদিও তাঁর জমা দেওয়া হলফনামার পুঙ্খানুপুঙ্খ অর্থনৈতিক তথ্য যেমন মোট সম্পত্তি বা বার্ষিক আয় জনসাধারণের জন্য বিশদভাবে এখনও প্রকাশিত হয়নি। মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদিক বৈঠক করে রাজন্যা জানান, আসানসোল দক্ষিণের নির্দল প্রার্থীপদ ষড়যন্ত্র করে বাতিল করে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় বিজেপিকে দুষেছেন তিনি। তিনি বলেন, “আসানসোল দক্ষিণ মানুষের জন্য কোনও কান্ট্রিবিউশন রাখেনি, যতটা বালি ও কয়লা জন্য রেখেছেন। আসানসোল বিধায়িকা আমার ছয় জন প্রোপোজার কে হেনস্থা করেছে। রাজন্যার নমিনেশন যাতে না হয় তার জন্য বিজেপি নেতারা দায়ি। বিজেপি চক্রান্ত ও টাকা দিয়ে ছোট দলগুলিকে কিনে নেওয়ার মানসিকতার নিন্দা করি। মহিলাদের সেফটি ও সিকিউরিটি নিয়ে আমি লড়েছি”।

বিদ্যাসাগরের ছবি হাতে নমিনেশন জমা দিতে হাজির রাকেশ সিং

তিনি আরও বলেন, “আসানসোল দক্ষিণের যেহেতু এনসিপি সমর্থন করেছিল অবশ্যই ওদেরকে আমি বিশ্বাস করেছিলাম। আমি বিভিন্ন সময় এনসিপির যে প্রতিষ্ঠাতা তাকে বলতে শুনেছি আপনাদেরও বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে বলতে শুনেছিলাম যে ওনাদের সঙ্গে বিজেপির বিদায়ী বিধায়িকা বারবার যোগাযোগ করেছেন যাতে আসানসোল দক্ষিণে আমি কোনও প্রচার করতে না পারি আমি যেন নমিনেশন দিন পর্যন্ত পৌঁছতেই না পারি। আমি তখন ভেবেছিলাম হয়তো এটা ঐ সত্যিকরের ওর তৈরি করা কোনও গল্প বা হয়তো অন্যরকম কোন বিষয়। কিন্তু পরে আমার কাছে অঙ্কটা দুইয়ে দুইয়ে চার হয়ে গেল।”

নিজের প্রচারে রাজন্যার মূল বার্তা সোনারপুর তার ঘরের মেয়েকেই চায় তবে তিনি নিজের রাজনৈতিক মঞ্চ ‘জনসংগ্রাম মঞ্চ’ গঠন করেন এবং এই নির্বাচনে সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ এই দুটি কেন্দ্র থেকে নির্দল হিসেবে লড়ার ঘোষণা করেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্ক্রুটিনির পর আসানসোল দক্ষিণ কেন্দ্রে তাঁর মনোনয়ন বাতিল হলেও, সোনারপুর দক্ষিণে তিনি তৃণমূলের লাভলি মৈত্র এবং বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


Exit mobile version