Site icon Hindustan News Point

অনুমতি দিল না সেনা, আর রেড রোডে হবে না ঈদের নমাজ বিকল্প কোথায়?

Red Road Eid

সেনার অনুমতি নিয়ে এতদিন রেড রোডে ঈদের (Red Road Eid) নামাজ পড়া হয়েছে। তবে এবার রেড রোড নয়, ঈদের নমাজ পড়ার জন্য ব্রিগেডের ময়দানকে বেছে নিল রাজ্যের বিজেপি সরকার। রাজ্যে ক্ষমতায় আসার প্রথম থেকেই রাস্তা আটকে কোনও ধর্মীয় অনুষ্ঠান না করার নীতির পরিপন্থী ছিল এই সরকার। এবার সেই কারণেই বিকল্প হিসাবে ঈদের জন্য ব্রিগেডের ময়দানকেই বেছে নিল রাজ্য সরকার।

সেই মতো শুরু হয়েছে প্রস্তুতি। খিলাফত কমিটির তরফে আগামী ২৮ মে ঈদ-উজ-জোহায় নমাজের জন্য অনুমতি চেয়ে ভারতীয় সেনাকে চিঠি দেওয়া হয়। প্রথা ভেঙে এবারেই সেনার তরফে অনুমতি না দিয়ে বিকল্প হিসাবে ব্রিগেড ময়দান নামাজের ছাড়পত্র দেওয়া হলো। সেনার কথা মতো রেড রোডের পরিবর্তে ব্রিগেডে ঈদ নামাজের পড়ার জন্য সম্মত হয়েছে খিলাফত কমিটি। ব্রিগেডে ঈদ নমাজের জন্য অনুমতি মিলেছে কলকাতা পুলিশের তরফেও।

১৯১৯ সাল থেকে রেড রোডে ঈদ নামাজ অনুষ্ঠিত হচ্ছে। তার আগে শহিদ মিনারে ঈদের নামাজ হতো। বৃষ্টি ও জল জমে যাওয়ার কারণে শহিদ মিনার থেকে সরিয়ে রেড রোডে নামাজ শুরু হয়। মাঝে অতিমারির সময়ে দুই বছর ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বন্ধ ছিল রেড রোডে ঈদের নামাজ। তবে এবার দাড়ি পড়ল সেই রীতিতে। রেড রোডের পরিবর্তে ব্রিগেডে হচ্ছে ঈদের নামাজ।

ব্রিগেডের মাঠে বড় কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এই প্রথম নয়। এর আগে ব্রিগেডে বহু ধর্মীয় সমাবেশ হয়েছে, এমনকি গত বছরই সেখানে সফলভাবে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠের’মতো এক বিরাট ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সুতরাং, আইনশৃঙ্খলার দিক থেকে সমস্ত দিক খতিয়ে দেখে ব্রিগেডের মাঠেই ঈদের নমাজের বিকল্প ব্যবস্থা করাটা প্রশাসনের কাছে সবচেয়ে সুবিধাজনক ও বাস্তবসম্মত পথ।


Exit mobile version