Site icon Hindustan News Point

অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে সহবাস, পুলিশের জালে অভিযুক্ত

Baruipur

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার দমদম চিড়িয়া মোড় এলাকার বাসিন্দা রজত সিং। অভিযুক্ত একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে খবর, ২০২২ সালে বান্ধবীর বয়ফ্রেন্ডের বন্ধু রজত সিং-এর সঙ্গে সম্পর্ক তৈরি হয় নির্যাতিতার। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন রজত। পরে বিয়ে করতে অস্বীকার করেন। ঘটনায় দেড় মাস আগে বারুইপুর (Baruipur) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন।

নির্যাতিতার অভিযোগ, ওই যুবকের সঙ্গে ৪ বছরের প্রেমের সম্পর্ক। যতদিন যায় সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। বহুবার সহবাসে জড়ান দু’জনে। নির্যাতিতা দুবার অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন। ওই যুবক জোর করে ঘুরতে যাওয়ার নাম করে গর্ভপাত করাতে বাধ্য করে বলে অভিযোগ। এমনকী নির্যাতিতার ইচ্ছের বিরুদ্ধে গিয়েও অভিযুক্ত যুবক রজত সিং একাধিকবার নির্যাতিতাকে সহবাস করাতে বাধ্য করে। শুধু তাই নয়, এই গোটা ঘটনার পেছনে ওই যুবকের মা-ও দায়ী বলে অভিযোগ করছেন নির্যাতিতা। গোপন অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিয়ো দেখিয়ে হুমকিও দিত বলে অভিযোগ নির্যাতিতার।

বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন টিমের সদস্যরা গতকাল অর্থাৎ বুধবার রাতে অভিযান চালিয়ে কলকাতা থেকে অভিযুক্ত রজত সিংকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


Exit mobile version