Site icon Hindustan News Point

সুন্দরবন গিয়ে বাঘের দর্শন! খুশিতে ডগমগ পর্যটকেরা, দক্ষিণরায়ের ছবি তোলার হিড়িক

Royal Bengal Tiger

অনেকেই সুন্দরবন ঘুরতে যান। তবে বাঘের দর্শন পান আর ক’জন? অনেকেই নিরাশ হয়ে ফেরেন। সংখ্যা. অনেক অনেক কম হলেও আবার অনেকেই তেনাদের দর্শনে মুগ্ধ হয়ে নিজেদের মুঠোফোনে বন্দি করেন। এবার সেই সৌভাগ্য হলো দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে আসা একদল পর্যটকের। দক্ষিণরায়কে দেখে ছবি তোলার হিড়িক বেড়ে যায় পর্যটকদের মধ্যে (Royal Bengal Tiger)।

রাজ্যে বর্ষা আসতেই বিভিন্ন সংস্থা সুন্দরবনে ইলিশ উৎসবের তোড়জোড় করে। এইসময় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে আসেন। অনেকেই আশা করেন হয়তো বাঘ দেখতে পারবেন। কিন্তু তেনাদের দেখা পাওয়া অতো সহজ নয়। তবে ভাগ্যে থাকলে ঠিকই দেখা মিলবে। সেই আশা নিয়েই বহু পর্যটক এখানে এসে ভিড় জমান (Royal Bengal Tiger)।

এমনই এক অভিজ্ঞতার সাক্ষী হলেন, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে আসা একদল পর্যটক। বুধবার দুপুরে পর্যটক বোঝাই একটি লঞ্চ সুন্দরবনের চোরাগাজীখালি এলাকায় খাঁড়ির পাশ দিয়ে যাচ্ছিল। অনেকেই চুপচাপ বসেছিলেন। আবার অনেকেই নজর রেখেছিলেন জঙ্গলের দিকে। যদি কিছু দেখা যায়। হঠাৎ চিৎকার করে উঠলেন কয়েকজন। তাঁদের চিৎকার শুনে বাকিরাও এদিক ওদিক তাকালেন। তাঁরা দেখলেন, একটি বাঘ সাঁতার কেটে নদীর পার করছে। দক্ষিণরায়কে দেখে আপ্লুত সকলেই।

এমন দৃশ্যও দেখা যাবে কেউ স্বপ্নেও কল্পনা করেননি। সেই অবিশ্বাস্য মুহূর্তই নিজেদের ফোনে বন্দি করে রাখলেন পর্যটকেরা।

দীর্ঘদিন ধূমপান করেও ‘কিছু হয়নি’ ভেবে নিশ্চিন্ত? সাবধান, নীরবেই বাসা বাঁধতে পারে মারণ রোগ

সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ভাইরাল হতেই হইহই পড়ে গেছে। এই বাঘ দেখে পর্যটক দলের পাশাপাশি উৎসাহিত পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন।


Exit mobile version