Site icon Hindustan News Point

সব্যসাচীকে নিয়েই বান্ধবীর বাড়িতে তল্লাশি, উদ্ধার কোটি কোটি টাকার সোনা!

Sabyasachi Dutta

তোলাবাজির মামলায় (Extortion Case) গ্রেফতার হয়েছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। এবার এই তৃণমূল নেতার বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হলো কেজি কেজি সোনা। সব্যসাচী (Sabyasachi Dutta) ঘনিষ্ঠ বলে পরিচিত নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্য টিনা ভৌমিক সাহা। রাতভর তাঁর বাড়িতেই তল্লাশি চালায় বিধাননগর উত্তর ও করিমপুর থানার পুলিশ। সেখা থেকেই উদ্ধার হয়েছে কয়েক কেজি সোনা। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা।

সূত্রের খবর, প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে জেরা করার পর, তাঁকে নিয়েই সোমবার রাত পৌনে ১২টা নাগাদ নদিয়ার করিমপুরের কিশোরপুর এলাকায় তৃণমূল নেত্রীর বাবার বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালানোর সময়ে ৭ জন পুলিশ আধিকারিক ও ২১ জন পুলিশকর্মী মিলে গোটা বাড়িটি ঘিরে ফেলেন। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়েই রাতভর চলে তল্লাশি। উদ্ধার হয় প্রায় ৩ কেজি মতো সোনার গয়না। যা দেখে চোখ কপালে উঠে উদ্ধারকারীদের। বর্তমান বাজারে যার মূল্য কয়েকশো কোটি টাকা (Sabyasachi Dutta)।

সূত্রের খবর, সব্যসাচী-‘ঘনিষ্ঠ’হিসাবে এর আগেও তৃণমূল নেত্রী টিনাকে তলব করেছিল পুলিশ। কিন্তু সেই সময়ে তিনি হাজিরা এড়িয়ে যান। ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচীকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। সেই সময়ে সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনার হদিশ পান উদ্ধারকারীরা। সূত্রের খবর, তোলাবাজির টাকা ভাঙিয়েই সোনা কিনে রাখতেন সব্যসাচী। এরপরেই সব্যসাচী এবং স্ত্রীর মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেন তদন্তকারীরা।

এরপরেই সোমবার তল্লাশি চালিয়ে নদিয়া থেকে সব্যসাচীর বান্ধবীর বাড়িতে থেকে কেজি কেজি সোনা উদ্ধার করল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেত্রী টিনার বাবা কাঞ্চন নাজিরপুর বাজারে একটি কাপড়ের দোকান চালান। আর তাঁর বাড়িতেই এই সোনা মজুত ছিল। তিনি কি গয়নার কথা কিছুই জানতেন না? এই বিপুল গয়নার উৎস কী, তা জানতে তথ্য জোগাড় করছে পুলিশ।

আরও পড়ুন: যেখানে সেখানে খোলা যাবে না মদের দোকান, নতুন নির্দেশ সরকারের


Exit mobile version