Site icon Hindustan News Point

শমীকের নিশানায় শাসক দল!এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ

IMG 20260103 184830

সন্তান হারার শোকের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহননের চেষ্টা করেন তামান্নার মা । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল তৃণমূল। শাসক দলের বিরুদ্ধে ফের একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস আজ আর একটি রাজনৈতিক দল নয় — তৃণমূল আজ একটি সন্ত্রাসী শাসন ব্যবস্থার নাম, যার ভিত্তি ভয়, বোমা আর নিরীহ মানুষের রক্ত। ১৩ বছরের এক শিশু — তামান্না — তৃণমূল কর্মীদের উল্লাসের বোমাবাজীতে প্রকাশ্য দিবালোকে খুন হলো।(samik bhattacharya-bjp)


Exit mobile version